মাহমুদউল্লার ফিফটিতে জিম্বাবুয়েকে লড়াকু টার্গেট দিল বাংলাদেশ
আজ সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ ও শান্ত’র ব্যাটিংয়ে ঘুরে দাড়ায় বাংলাদেশ। ৪৫ বলে ৬৯ রানের পার্টনারশীপ করে তারা দুজন।
এরপর সাকিবকে নিয়ে রানের চকা সচল রাখে মাহমুদউল্লাহ। সাকিবের সাথে ৩৩ বলে ৩৯ রানের পার্টনারশীপ করেন তিনি। একাদশেই ফিরেই তুলে নিলেন ফিফটি। ২৮ বলে ৩৬ রান করেন শান্ত। সাকিব করেন ১৭ বলে ২১ রান। ৪৪ বলে ৫৪ রান করে আউট হন মাহমুদউল্লাহ।
শেষ দিকে ব্যাটিংয়ে ঝড় তুলেন জাকের আলী অনিক। ১১ বলে ২৪ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান স্কোর বোর্ডে জমা করে বাংলাদেশ। জয়ের জন্য ১৫৮ রান করতে হবে জিম্বাবুয়েকে।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, জাকের আলী অনিক (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), শন উইলিয়ামস, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!