যুক্তরাষ্ট্রের নতুন নিয়মে কঠিন বিরক্ত মেসি
সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবল মাতাচ্ছেন। দুই দশক ইউরোপ শাসন করেছেন তিনি। এরপর ইউরোপ থেকে এক বছর আগে আমেরিকাতে পাড়ি জমান লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির হয়ে খেলছেন বিশ্বের সেরা এই ফুটবলার। সময়টা বেশ উপভোগ করছেন মেসি। এরমধ্যে ফ্লোরিডার ক্লাবটিকে তাদের ইতিহাসের প্রথম ট্রফিও এনে দিয়েছেন তিনি।
এবারও দারুন ভাবে এগিয়ে যাচ্ছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সে মায়ামিকে শীর্ষস্থানেই নিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে ক্লাবের সঙ্গে নিজের ব্যক্তিগত সাফল্যে বেশ সুখেই আছেন বিশ্বের সেরা এই ফুটবলার। তবে এত কিছুর পরও যুক্তরাষ্ট্রের ফুটবল নিয়মে বেশ বিরক্তই মেসি। আজকের ম্যাচে যা ফুটে উঠল বেশ ভালোভাবেই।
মেজর লিগ সকারে রোববার (১২ মে) বাংলাদেশ সময় ভোরে হওয়া মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচে বড় ধরনের ইনজুরির শঙ্কা দেখা দেয় লিওনেল মেসিকে ঘিরে। ইনজুরি গুরুতর না হলেও সুস্থ হতে তাৎক্ষণিক চিকিৎসা নিতে গিয়ে ম্যাচ চলাকালীন দুই মিনিট মাঠের বাইরে থাকতে হয় মেসিকে। এমএলএসে এই মৌসুম থেকে কার্যকর করা নতুন এই নিয়মের কারণে মেসিকে ম্যাচ চলাকালীন ওই দুই মিনিট মাঠের বাইরে থাকতে হয়।
এই নতুন নিয়ময়েই চটেছেন মেসি। ম্যাচের ৪১ মিনিটে মন্ট্রিয়েলের জর্জ ক্যাম্পবেলের বাজে ট্যাকলে বাঁ হাটুতে চোট পান মেসি। তাৎক্ষণিক মাঠে লুটিয়ে পড়েন এই আর্জেন্টাইন। পরে অবশ্য প্রাথমিক পরিচর্যার পর সম্পূর্ণ ম্যাচই খেলেন মেসি।
তবে চিকিৎসার পর মাঠে ফিরতে সাইডলাইনে দুই মিনিট অপেক্ষা করতে হয় মেসিকে। এ সময় ক্যামেরাতে মেসিকে বলতে শোনা যায়, ‘এই ধরনের নিয়ম আমাদের বিপথে নিয়ে যাচ্ছে।’
বিষয়টি নিয়ে ম্যাচের পর মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনোও কথা বলেন। বর্ষীয়ান এই আর্জেন্টাইন কোচ ইএসপিএনকে জানান ‘ইনজুরিসংক্রান্ত যে নিয়ম পরিবর্তন করা হয়েছে, আমার মনে হয় তা আবার পর্যালোচনা করা যেতে পারে। আজকের ম্যাচে লিওকে করা ফাউলে প্রতিপক্ষ খেলোয়াড়ের হলুদ কার্ড প্রাপ্য ছিল। সেটি না হয়ে আমরা মেসিকে দুই মিনিটের জন্য হারালাম। যেখান ফাউল করা দলের চেয়ে ফাউলের শিকার হওয়া দল বেশি শাস্তি পেল।’
উল্লেখ্য মেজর লিগ সকারে এই মৌসুমে ৩টি নতুন নিয়ম চালু করা হয়েছে। যার একটি হলো ১৫ সেকেন্ডের বেশি সময় মাঠে পড়ে থাকলে দুই মিনিটের বিরতির পর সেই খেলোয়াড় আবার মাঠে নামতে পারবে।
এতে বলা হয়, যদি কোনো খেলোয়াড় বিনা কারণে (অভিনয় করে) ১৫ সেকেন্ডের বেশি পড়ে মাঠে থাকেন বা সাধারণ ইনজুরিতে ১৫ সেকেন্ডের বেশি পড়ে থাকেন তবে তাকে দুই মিনিট মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ চিকিৎসা নেওয়ার পর তাকে ফিরতে হবে দুই মিনিট পর।
তবে যদি ফাউলে হলুদ কার্ড বা লাল কার্ড দেখানো হয় বা গুরুতরভাবে আহত হন সেই ক্ষেত্রে এমন নিয়ম কার্যকর হবে না। যেহেতু মেসিকে করা ফাউলে হলুদ কার্ড দেখানো হয়নি, তাই চিকিৎসা শেষে মেসিকে দুই মিনিট পর মাঠে ফিরতে হয়েছে।
এ ছাড়াও দলটি পরবর্তীতে আরেকটি নতুন এমএলএস নিয়মের শিকার হয় যেখানে লুইস সুয়ারেজ বদলির সময় ১০ সেকেন্ডের কম সময়ে মাঠের বাইরে যেতে ব্যর্থ হওয়ায় চতুর্থ রেফারিকে এক মিনিটের জন্য খেলোয়াাড় সাব বিলম্বিত করতে বাধ্য করা হয়। যা ম্যাচের শেষ মুহূর্তে মায়ামিকে ১০ জনের দলে নামিয়ে দেয়।
সুয়ারেজের ক্ষেত্রে, মিনিটের ক্ষেত্রে চতুর্থ রেফারির সঙ্গে আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল। আমরা ভেবেছিলাম সুয়ারেজ এক মিনিটের মধ্যেই পিচ থেকে বেরিয়ে গেছেন, তিনি এটিকে সেভাবে দেখেননি এবং তাই লিও ক্যাম্পানার খেলায় প্রবেশ ছিল বিলম্বিত মার্টিনো বলেন।
তবে এরকম বিড়ম্বনার পরও ম্যাচটি মেসির দল ২-০ গোলে পিছেয়ে থেকেও ৩-২ গোলে জিতে নেয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!