নিলামের আগেই বিশাল পারিশ্রমিকে এলপিএলে দল পেলেন মুস্তাফিজ
চলমান আইপিএলে দারুন ছন্দে ছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য দেশে ফিরতে হয় তাকে। কেননা বিসিবি তাকে জিম্বাবুয়ে সিরিজের আগ পর্যন্ত আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছিল। এরপর দেশে ফিরে বিশ্রামে ছিলেন কিছুদিন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলেছেন মুস্তাফিজ।
যেখানে ৪র্থ টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। হয়েছিলেন ম্যাচ সেরা। শেষ ম্যাচেও দুর্দান্ত বল করেন ফিজ। বর্তমানে উড়ন্ত ফর্মে রয়েছেন তিনি। তাইতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা বাড়তেই আছে। এবার এলপিএলে দল পেলেন তিনি। আইপিএল শেষ হওয়ার আগেই এমন সুখবর পেলেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর। ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া এ আসরের আগে অনুষ্ঠিত হবে নিলাম। তবে নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স।
আজ সোমবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার খবরটি জানায় ডাম্বুলা। ফ্যাঞ্চাইজিটি লিখেছে, 'বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে পরিচিত করে দিতে পেরে ডাম্বুলা থান্ডার্স গর্বিত।'
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল ডাম্বুলা অরার মালিকানা স্বত্ব কিনে নিয়েছে ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। যে স্পোর্টস গ্রুপের মালিকায় রয়েছে তামিম রহমান ও গোলাম রাকিব নামের দুই বাংলাদেশি উদ্যোক্তা। ফ্র্যাঞ্চাইজিটি ডাম্বুলা থান্ডার্স নামে মাঠ মাতাবে আগামী মৌসুমের এলপিএল।
যুক্তরাজ্যের বাজারের সফল দুই ব্যবসায়ী তামিম রহমান ও গোলাম রাকিব এবার বিনিয়োগ করলেন লঙ্কা প্রিমিয়ার লিগে। নিজেদের গড়া প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের অধীনে তারা কিনে নিয়েছে ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজির মালিকানা স্বত্ব।
এদিকে এলপিএলের এবারের নিলামে ২৪ দেশের ৫০০ এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। এর মধ্য থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। যেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। এলপিএলের পরবর্তী আসর শুরু হবে আগামী ১ জুলাই, এরপর ২১ জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল।
এরই মধ্যে ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজি নিলামের আগেই ৬ জনকে সরাসরি চুক্তিবদ্ধ করেছে। তার হলে দুষান হেমানথা, প্রবীণ জয়বিক্রামা, নুয়ান থুষারা, দিলশান মাদুশঙ্কা, ইব্রাহিম জাদরান ও মুস্তাফিজুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান এথলেট ম্যানেজার আমিলা কালুগালাগে। তিনি তার টুইটারের ভেরিফাইড আইডিতে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন। ধারণা করা হচ্ছে মুস্তাফিজকে সরাসরি চুক্তি তে ৭০ হাজার মার্কিন ডলারে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার যা বাংলাদেশ মুদ্রায় প্রায় ৮৫ লাখ টাকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!