দীর্ঘ পাঁচ বছর পর অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হলেন জাদেজা
আজ প্লে-অফে ঠিকে থাকার লড়াইয়ে কঠিন সমীকরণ মাথা নিয়ে রাজস্থান রয়েলসের বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। তবে আজকে টস ভাগ্য সহায় হয়নি চেন্নাই সুপার কিংসের অধিনায়কের। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়েলস। ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান স্কোর বোর্ডে জমা করে রাজস্থান রয়েলস।
জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখে ৫ উইকেটে ১৪৫ রান স্কোর বোর্ডে তুলে ফেলে চেন্নাই সুপার কিংস। ফলে ৫ উইকেট জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে চেন্নাই সুপার কিংস।
জাদেজার সৌজন্যে পাঁচ বছর অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট দেখল আইপিএল। সর্বশেষ এমনটা ঘটেছিল ২০১৯ সালে, হায়দরাবাদের বিপক্ষে দিল্লির অমিত মিশ্রর ক্ষেত্রে। জাদেজা ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন ইনিংসের ১৬তম ওভারে। ততক্ষণে চেন্নাইয়ের স্কোরবোর্ডে ১২০ রান উঠে গেছে। জাদেজা আবেশ খানের বল থার্ড ম্যানে ঠেলে দৌড় শুরু করেন। কিন্তু অপর প্রান্তে গায়কোয়াড় ছিলেন দ্বিধায়। এ নিয়ে দুজনের ভুল বোঝাবুঝির এক পর্যায়ে জাদেজা যাচ্ছিলেন নন স্ট্রাইকিংয়ের দিকে।
রাজস্থান উইকেটকিপার সঞ্জু স্যামসন বল হাতে নিয়ে থ্রো করেন, যা জাদেজার গায়ে লেগে দিক পাল্টায়। রেফারির বিশ্বাস, জাদেজা ঘোরার সময় বলের গতিপথ দেখেছেন। অর্থ্যাৎ, ইচ্ছাকৃতভাবেই বল স্টাম্পে যাওয়া আটকেছেন তিনি। পরে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে নিশ্চিত করেন জাদেজা বল আটকেছেন।
৭ বলে ৫ রানের ইনিংস নিয়ে বেরিয়ে যাওয়ার সময় অবশ্য তাঁকে বেশ অসন্তুষ্টই মনে হয়েছে। আইপিএলে এটি তৃতীয় অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের ঘটনা। অমিত মিশ্রর আগে ২০১৩ সালে এমন ঘটনায় জড়িয়েছিলেন কলকাতার ইউসুফ পাঠান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live