চমক দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
বাংলাদেশের বিশ্বকাপ দল যেন এক গোলোক ধাধা। আইসিসির যে কোনো ইভেন্টের আগেই বাংলাদেশের দল ঘোষণা নিয়ে হয় নানা নাঠকীয়তা। এবারও হচ্ছে তাই। সব দেশ তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে দিলেও এখন বিশ্বকাপের দল ঘোষণা করেনি বাংলাদেশ। আজ ঘোষণা করা হবে কাল ঘোষণা করা হবে বলেও হচ্ছে না বিশ্বকাপের দল ঘোষণা।
সবার আশা ছিল আজ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ ঘোষণা করা হতে পারে বাংলাদেশের বিশ্বকাপের দল। তবে সে আশায় গুড়েবালি। কেননা বিসিবি বস পাপন জানিয়ে দিয়েছেন আগামীকাল ঘোষণা করা হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দল। আর বিসিবির প্রধান নির্বাচক জানিয়ে দিয়েছেন যে বিশ্বকাপের দল চূড়ান্ত। অনুমতি পেলেই ঘোষণা করা হবে দল।
সূত্র থেকে জানা গেছে কেমন হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দল। চলুন দেখে নেয়াযাক।
বাংলাদেশ ১৩ জনের নাম চুড়ান্ত করে ফেললেও দুজনকে নিয়ে তৈরি হয়েছে ডিভেড। প্রথম আলোচনা করা যাক বিশ্বকাপে দুলে চুড়ান্ত হওয়া ক্রিকেটারদের নিয়ে। টপ অর্ডারের দায়িত্বে থাকছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৫ জনের মধ্যে পাঁচ জন শেষ।
মিডল অর্ডারের দায়িত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়। এই গেল ৭ জন। স্পিনার হিসেবে থাকছেন রিশাদ হোসেন ও শেখ মাহাদী। গেল ৯ জন। বাকি আছে আর ৬টি জায়গা। আরও একজন বাড়তি স্পিনার চায় টিম ম্যানেজমেন্ট। আর এই আরেকজন স্পিনার হলেন তানভীর ইসলাম। যার কথা কখনো কেউ চিন্তায় করেনি বা তার নাম কখনো কোনো আলোচনায় ছিলনা।
পেসারদের মধ্যে মুস্তাফিজ, তাসকিন ও শরিফুলের জায়গা পাকা। তারা দলের আটো চয়েজ। এই গেল ১৩ জনের নাম। বাকি থাকে দুটি জায়গা যেখানে ব্যাকআপ ওপেনার হিসেবে থাকছেন লিটন দাস। তাকে বিশ্বকাপের দলে চায় টিম ম্যানেজমেন্ট। ১৪ জনের দল শেষ।
১৫ তম সদস্য হিসেবে একজন বাড়তি পেসার নিতে চায় টিম ম্যানেজমেন্ট। এই একটি জায়গাতে তৈরি হয়েছে ডিভেড। টিম ম্যানেজমেন্টে একাংশ চাচ্ছে সাইফউদ্দিনকে। কিন্ত সাইফউদ্দিনকে পছন্দ না কোচের। কোচের পছন্দ তানজিম হাসান সাকিবকে। এখন দেখা যাক শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকেট পায় কে। তবে যতদুর জানা গেছে কোচের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে যেতে পারেন সাইউদ্দিন।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, শেখ মাহাদী, মুস্তাফিজ, তাসকিন, শরিফুল, তানভির ইসলাম, তানজিম হাসান সাকিব/সাইফউদ্দিন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা