টেস্ট ক্রিকেট ইতিহাসের ৭৪ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন হামিদ
বেশ কিছু দিন ধরে সময়টা ভালো যাচ্ছে না। তবে এবার খারাপ সময় পার করে ইতিহাস গড়ে ফিরলেন টিংহ্যামশায়ারের অধিনায়ক। দুর্দান্ত ব্যাটিংয়ে গড়লেন ‘ক্যারিং দা ব্যাট থ্রু আউট আ কমপ্লিটেড ইনিংস’-এর কীর্তি। ভেঙে দিলেন ৭৪ বছর পুরোনো রেকর্ড।
এই দিন ট্রেন্ট ব্রিজে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিন প্রথম ইনিংসে ৫০৩ রানে অল আউট হয়ে ১৭২ রানের লিড পায় নটিংহ্যামশায়ার। ব্যাটিং করতে নেমে ক্যারিয়ার সেরা ২৪৭ রানে অপরাজিত থেকে যান হামিদ। ১০ ঘন্টা ২১ মিনিট ক্রিজে কাটিয়েছেন ২৭ বছর বয়সী এই ওপেনার।
কাউন্টির প্রথম শ্রেণির ক্রিকেটে ‘ক্যারিং দা ব্যাট থ্রু আউট আ কমপ্লিটেড ইনিংস’-এ নটিংহ্যামশায়ারের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। হামিদ ছাড়িয়ে গেছেন চার্লি হ্যারিসকে। ১৯৫০ সালে ট্রেন্ট ব্রিজেই হ্যাম্পশায়ারের বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৩৯ রানের ইনিংস খেলেছিলেন হ্যারিস।
ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পাশাপাশি এত বছরের রেকর্ড ভেঙে দেওয়ায় উচ্ছ্বসিত ইংল্যান্ডের হয়ে ১০টি টেস্ট খেলা হামিদ। তিনি বলেন, 'এখন আমাকে বলার আগ পর্যন্ত এই রেকর্ড সম্পর্কে আমি জানতাম না। এটি এমন কিছু, যখন আমি পেছনে ফিরে তাকাব, এই অর্জনের জন্য গর্বিত হব। ৭৪ বছর ধরে অক্ষত থাকা একটি রেকর্ড ভাঙা আনন্দদায়ক। প্রথম শ্রেণিতে এটি আমার প্রথম ডাবল সেঞ্চুরি, তাই দারুণ ব্যাপার।'এই ইনিংসের আগে আসরে চার ম্যাচের ৮ ইনিংস মিলিয়ে হামিদের রান ছিল মাত্র ১৫৮। সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৪১।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live