টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সাথে সাথে নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি
শেষ হলো প্রতিক্ষার অবসান। আজ ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরিতে পড়া তাসকিন দলে থাকলেও বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তানকিনকে সহ অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।
চলমান জিম্বাবুয়ে সিরিজে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েন তিনি। যার ফলে শেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছিলেন। তবে তাসকিনকে নিয়েই বিশ্বকাপ মিশনে যাবে বাংলাদেশ। আগামীকাল ১৫ মে যুক্তরাষ্ট্রের বিমান ধরবে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। সেই দিন হবে দলের ক্রিকেটারদের ফটোশ্যুট। তাছাড়াও ক্রিকেটারদের সাথে একটা মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বিসিবি।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শান্ত বাহিনী। আগামী ২১ মে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচই রাখা হয়েছে হিউস্টনের প্রেইরি ভিউতে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচটি হবে ৮ জুন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। ১০ জুন টাইগারদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। এই ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। দুটি ম্যাচ যথাক্রমে যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউইয়র্কে খেলবে বাংলাদেশ।
এরপর বাংলাদেশ চলে যাবে ওয়েস্ট ইন্ডিজে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ সেখানেই খেলবে বাংলাদেশ। ১৩ জুন সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে একই ভেন্যুতে নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা। এই ম্যাচটি শুরুর সময় বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।
বাংলাদেশের বিশ্বকাপ দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ (সহ অধিনায়ক)।
রিজার্ভ ক্রিকেটার-
আফিফ হোসেন, হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি