সাইফউদ্দিনকে বাদ দেয়ার আসল কারণ ফাঁস
দীর্ঘ প্রতিক্ষার পর আজ বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তেমন কোনো চমক দেয়নি বিসিবি। অফ ফর্মে থাকার পরও বিশ্বকাপ দলে ঠিকে গেছেন লিটন দাস। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আফিফ ও হাসান মাহমুদকে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে বাদ পড়েছেন সাইফউদ্দিন। তার জায়গাতে নেয়া হয়েছে তানজিম হাসান সাকিবকে। তার উপর আস্থা রেখে টিম ম্যানেজমেন্ট।
এবারের বিপিএলে দুর্দান্ত খেলে সদ্য জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা সাইফউদ্দিনকে স্কোয়াডে রাখা হয়নি। আর এই বিষয়টি আলোচনা অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে। সাইফউদ্দিনকে দলে না রাখা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, ‘দুটো রাস্তা ছিল আমাদের সামনে– প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন, দ্বিতীয়ত বাকিদেরও পরখ করে দেখা। আমরা চোট থেকে ফেরা সাইফউদ্দিনের পারফরম্যান্স দেখতে চেয়েছিলাম, তার ওপর অবশ্যই আমাদের আস্থা ছিল। তবে এই (জিম্বাবুয়ে) সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব। সে কারণে সাইফউদ্দিনকে রাখা হয়নি।’
তিনি আরও বলেন, ‘সাকিবকে আমরা শ্রীলঙ্কা সিরিজেও দেখেছি। তার একাগ্রতা ও আগ্রাসন খুব ভালো। তার সঙ্গে সাইফউদ্দিনের প্রতিযোগিতা চলছিল। সে জায়গায় সাকিব উৎরে গেছে। হাসান মাহমুদকেও আমরা ক্যারি করতে হচ্ছে, তবে আশা করি তাকে খেলানো লাগবে না।’
বাংলাদেশের বিশ্বকাপ দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ (সহ অধিনায়ক)।
রিজার্ভ ক্রিকেটার-
আফিফ হোসেন, হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!