মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন অ্যালান ডোনাল্ড
তাসকিন শরিফুলদের সাবেক গুরু অ্যালান ডোনাল্ড। বাংলাদেশের সব সময় খোজ রাখেন তিনি। ওয়ানডে বিশ্বকাপের এক রকম অভিমান করে বাংলাদেশকে বিদায় বলে দেন। তবে সেই সময় তিনি বলে গিয়েছিলেন বাংলাদেশের নিয়মিত খোজ রাখবেন। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজে নজর রেখেছিলেন তিনি। দেখেছেন শিষ্যদের পারফরমেন্স।
দীর্ঘ অপেক্ষার পর গতকাল মঙ্গলবার বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে দেখা যায়নি কোনো চমক। শুধু মাত্র সাইফউদ্দিনের বাদ পড়া ও তাসকিনকে সহঅধিনায়ক করা নিয়ে হচ্ছে আলোচনা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোষণা পর বাংলাদেশের এক গনমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশের সাবেক গুরু অ্যালান ডোনাল্ড। যেখানে তিনি সাবেক শিষ্যদের নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন। লিটন দাস, শান্ত, সাকিবদের নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন।
বিসিবির ঘোষিত দলে পুরনো শিষ্যদের সবাই আছেন বিশ্বকাপ দলে। কেমন লাগছে আপনার? উত্তরে আল্যান ডোনাল্ড বলেন, “দল আমি যেমনটা আশা করেছিলাম, এটা প্রায় তেমনই হয়েছে। অনেকটা সেই দলটাই যাদেরকে আমি জিম্বাবুয়ে বা শ্রীলঙ্কা সিরিজে দেখেছি। কিছু নতুন মুখকে দেখলাম চেষ্টা করে দেখা হয়েছে। সত্যি বলতে আমি এই দলটাকেই আশা করেছিলাম বিশ্বকাপে জায়গা করে নেবে। খুব বেশি আশ্চর্যজনক কিছু ছিল না। ভালো একটা বোলিং অ্যাটাক। ভারসামপূর্ণ আমি বলব। দেখে ভালো লাগছে যে তাসকিন নিজের সেরা ছন্দে ফিরে এসেছে। তাকে দেখেই ভালো লাগছে। ম্যান অব দ্য সিরিজ হয়েছে। কিছু ম্যান অব দ্য ম্যাচ ছিল। দারুণ পারফরম্যান্স সত্যি বলতে। হাসান মাহমুদকে খুব একটা দেখলাম না (বিগত সময়ে)। তাই আমি বলব, দল নির্বাচনের দিক থেকে আমি অনেকটা এটাই আশা করেছিলাম।”
তাছাড়াও তিনি মাহমুদউল্লা রিয়াদকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, “রিয়াদ দারুণ উপভোগ্য একজন খেলোয়াড়। খুব ভাল একটা বলকেও সে সীমানাছাড়া করতে পারে। আমার মনে হয় সে ভালো করবে। আমি তাকে মানুষ হিসেবে উপভোগ করেছি। খেলোয়াড় দারুণ, মানুষ হিসেবে ভালো, তরুণদের খুব সহায়তা করে।”
রিয়াদকে নিয়ে তিনি আরও বলেন, “মাহমুদউল্লাহকে আমি দেখেছি ভারতে ৫০ ওভারের বিশ্বকাপে, সে ঠাণ্ডা মাথায় প্রভাবিত করে সবাইকে। মানুষ হিসেবে অসাধারণ ভারসাম্যপূর্ণ সে। রিয়াদ নিজের সেরাটা দেখিয়েছে বিশ্বকাপে আর কত বড় মাপের খেলোয়াড় সেটাও প্রমাণ করেছে। বাংলাদেশ দলের জন্য এই সিরিজে বা তার আগের সিরিজে সে রান করে গিয়েছে। অনেক বড় ভূমিকা রেখেছে তার রান, দ্রুত রান তুলেছে, বলে ভালোভাবে সংযোগ ঘটাচ্ছে। তাকে আপনি নতুন করে কিছু শেখাতে পারবেন না। রিয়াদ দারুণ উপভোগ্য একজন খেলোয়াড়। খুব ভাল একটা বলকেও সে সীমানা ছাড়া করতে পারে। আমার মনে হয় সে ভালো করবে। আমি তাকে মানুষ হিসেবে উপভোগ করেছি। খেলোয়াড় দারুণ, মানুষ হিসেবে ভালো, তরুণদের খুব সহায়তা করে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ রেজাল্ট আজ: খুব সহজে মোবাইল দেখবেন যেভাবে
- ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা রেজাল্ট ২০২৬ প্রকাশ: ফল দেখুন এখানে
- ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা রেজাল্ট প্রকাশ: খুব সহজে মোবাইল দিলে ফল দেখুন এখানে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: ৩৩৫৪ জন পেল মেধাবৃত্তি, মোট ১১১৮০
- সাড়ে ৪ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
- কিছুক্ষণ পর ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা রেজাল্ট প্রকাশ: ফল দেখবেন যেভাবে
- আজ ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা রেজাল্ট: খুব সহজে ঘরে বসে দেখবেন যেভাবে
- বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল ৯টি বিশেষ কোম্পানি
- আজ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল: ঘরে বসে অনলাইন ও এসএমএসে দেখার সহজ নিয়ম
- ৯ বোর্ডে ৪৬ হাজার বৃত্তি: কত টাকা পাবেন শিক্ষার্থীরা? দেখুন রেজাল্ট
- ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা রেজাল্ট ২০২৬ প্রকাশ: মোবাইল দিয়ে ফল দেখবেন যেভাবে
- বাংলাদেশকে বড় দু:সংবাদ দিল সৌদি আরব
- ১৮ মাস ধরে নেই আইপিও! ইতিহাসের বিরল সংকটে দেশের শেয়ারবাজার
- আজকের খেলার সময়সূচী:ভারত বনাম জিম্বাবুয়ে
- ফ্যামিলি কার্ড পাবেন না যে ৬ শ্রেণির মানুষ