টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে অবশেষে যা বললেন সাইফউদ্দিন
দীর্ঘ অপেক্ষার পর গতকাল মঙ্গলবার বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে দেখা যায়নি কোনো চমক। শুধু মাত্র সাইফউদ্দিনের বাদ পড়া ও তাসকিনকে সহঅধিনায়ক করা নিয়ে হচ্ছে আলোচনা। সাইফউদ্দিনকে বাদ দেয়াতে নানা প্রশ্নে মুখে পড়তে বিসিবির নির্বাচকদের।
এবারের বিপিএলে দারুন পারফরমেন্স করে জায়গা করে নেন জিম্বাবুয়ে সিরিজে। যেখানে তাসকিনের সাথে যৌথভাবে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। ৪ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। তারপরও নির্বাচোক মন গলাতে পারেননি তিনি। তার জায়াতে নেয়া হয়েছে তরুন পেসার তানজিম হাসান সাকিবকে।
বাংলাদেশের বিশ্বকাপ দলে ঘোষণার পর চারেদিকে সাইফউদ্দিনকে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হলেও মুখ খুলেনি তিনি। তবে এবার নিরবতা ভেঙেছেন এই অলরাউন্ডার। নিজের ফেসবুক পেজে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের অফিসিয়াল গ্রুপ ছবি শেয়ার করে এক পোস্টে তিনি লিখেছেন, শুভকামনা বাংলাদেশ দলের জন্য| সেই সঙ্গে জুড়ে দিয়েছেন প্রার্থনা ও লাভ ইমোজি।
গতকাল (মঙ্গলবার) বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, গত ৩০ এপ্রিলই আইসিসির কাছে বিশ্বকাপের যে দল পাঠিয়েছিল বিসিবি, সেই দলে কেবল একটি পরিবর্তন হয়েছে। আর তা হচ্ছে সাইফউদ্দিনের বাদ পড়াটা। সাইফের জায়গা নিয়েছেন তানজিম। কমিটি ও টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছেন তরুণ এই পেসারের ওপর।
সাইফউদ্দিন কেন বাদ পড়েছেন, সেটার একটা ব্যাখ্যা অবশ্য দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, ‘দুটো রাস্তা ছিল আমাদের সামনে– প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন, দ্বিতীয়ত বাকিদেরও পরখ করে দেখা। আমরা চোট থেকে ফেরা সাইফউদ্দিনের পারফরম্যান্স দেখতে চেয়েছিলাম, তার ওপর অবশ্যই আমাদের আস্থা ছিল। তবে এই (জিম্বাবুয়ে) সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব। সে কারণে সাইফউদ্দিনকে রাখা হয়নি।’
তানজিম সাকিবের ব্যাপারেও নিজেদের অবস্থান পরিস্কার করেছেন তিনি, ‘সাকিবকে আমরা শ্রীলঙ্কা সিরিজেও দেখেছি। তার একাগ্রতা ও আগ্রাসন খুব ভালো। তার সঙ্গে সাইফউদ্দিনের প্রতিযোগিতা চলছিল। সে জায়গায় সাকিব উৎরে গেছে। হাসান মাহমুদকেও আমরা ক্যারি করতে হচ্ছে, তবে আশা করি তাকে খেলানো লাগবে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ