বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলো টাইগাররা
বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। প্রত্যেকবার বিশ্বকাপের আগে আশারা বানী শোনায় বাংলাদেশের ক্রিকেটার থেকে শুরু করে বিসিবি কর্মকর্তারা। রাত পৌনে ২টায় ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দিতে বেশ কয়েকজন ক্রিকেটার আসেন ব্যক্তিগত গাড়িতে। আবার কোনো কোনো ক্রিকেটার এসছেন বিসিবির টিম বাসে। অফ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান আসেন বাসে। তার সঙ্গে ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
বিমানবন্দরে পৌঁছে আনুষ্ঠানিকতা সেরে রাত পৌনে ২টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে যাওয়ার আগে বুধবার (১৫ মে) মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ফটোসেশন সেরেছেন বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। এ সময়ে কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফরা তাদের সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, আগামী ২ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠলেও ৮ জুন বিশ্বমঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শান্তর দল। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে লাল-সবুজেরা। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা।
এদিকে বিশ্বকাপের বেশ কিছু দিন আগেই ১৫ মে মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। সেখানে যুক্তরাষ্ট্রের আগামী ২১,২৩ এবং ২৫ মে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এ ছাড়া ভারত ও ডাচদের সঙ্গে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচও খেলার কথা আছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা