টি-টোয়ন্টি বিশ্বকাপের আগে ভারতে বিপক্ষে খেলবে বাংলাদেশ
আর মাত্র কয়েক দিন পর শুরু হবে বিশ্বকাপের এবারের আসর। ইতিমধ্যে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছেড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তাছাড়া বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এখনো এই ওয়ার্ম আপ ম্যাচের সূচি ঘোষণা করে আইসিসি।
জনপ্রিয় ক্রিকেট বিষায়ক ওয়েব সাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করেছে, আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এই মাঠেই বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে রোহিত শর্মারা। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটিও রয়েছে।
এই মাঠে বিশ্বকাপের মুল পর্বে বাংলাদেশের একটি ম্যাচ আছে। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়জোন করছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আমেরিকার মাটিতে অনুষ্ঠিতব্য ১৬ টি ম্যাচের ৮টিই হওয়ার কথা রয়েছে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে।
অবাক করা তথ্য হচ্ছে, মাত্র দুই মাস আগেও বলতে গেলে ফাঁকা মাঠ ছিল এই নাসাউ স্টেডিয়াম। বিশ্বকাপকে কেন্দ্র করে এরই মধ্যে আস্ত স্টেডিয়ামে রূপ দেওয়া হয়েছে। গতকাল (বুধবার) আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামটি উন্মোচনের পর সেখানে পা রেখেছেন এই বিশ্বকাপের শুভেচ্ছা দূত উসাইন বোল্ট, ক্যারিবীয় কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস ও পাকিস্তানের শোয়েব মালিকরা।
আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামটি উন্মোচনের পর সেখানে পা রেখেছেন এই বিশ্বকাপের শুভেচ্ছা দূত উসাইন বোল্ট, ক্যারিবীয় কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস ও পাকিস্তানের শোয়েব মালিকরা।নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা ৩৪ হাজার। ইতোমধ্যে নাকি সেখানে অনুষ্ঠিত হতে চলা ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রিও হয়ে গেছে। বিশেষজ্ঞদের আশা– কানায় কানায় পূর্ণ থাকবে এই স্টেডিয়াম। যার অবকাঠামোর সঙ্গে মিল রয়েছে লাস ভেগাসের ফর্মুলা ওয়ান রেসিং কারের সার্কিটের সঙ্গে। পাশাপাশি এই মাঠে বসানো হয়েছে ড্রপ-ইন পিচ। এই পিচগুলো তৈরি হয়েছে ফ্লোরিডা শহরে। এই পিচে স্বাভাবিক ঘাসের সঙ্গে পাঁচ শতাংশ সিন্থেটিক ফাইবার মেশানো হয়েছে। যাতে এর দৃঢ়তা বজায় থাকে।
এদিকে, অন্যান্যবার দুটি করে ওয়ার্ম-আপ ম্যাচ খেললেও এবার একটি করে ম্যাচ খেলতে পারে দলগুলো। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, অন্তত ভারত একটি ম্যাচই খেলবে। এর কারণ হিসেবে বলা হচ্ছে আইপিএলের ধকল কাটিয়ে ওঠাকে। এ ছাড়া ভারতের প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফ্লোরিডায় বা অন্য কোনো ভেন্যুতে দিতে চেয়েছিল আয়োজক আমেরিকা ও আইসিসি। যদিও বিসিসিআইয়ের আপত্তির মুখে নিউইয়র্কেই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!