ব্রেকিং নিউজ: আবারও শাহরুখের দলে সাকিব
দীর্ঘ বিরতির পর বিপিএল দিয়ে খেলায় ফিরেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর খেলেছেন ডিপিএল। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলেছিলেন সাকিব।
তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। নির্বাচনের কারণে আইপিএল ও পিএসএল থেকে নিজের নাম সরিয়ে নেন। এরপর বলেছিলেন আর বিদেশ লীগে খেলবেন না। তবে আবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরছেন তিনি।
এবার মেজর লিগ খেলেবেন সাকিব। মেজর লিগের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাকে। এরই মধ্যে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সাকিবকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এবারই প্রথম মেজর লিগে খেলতে দেখা যাবে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে। এর আগে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজির হয়েই আইপিএলের দুইবারের শিরোপা জিতেছেন সাকিব। দলটির সাফল্যের অন্যতম বড় অংশও ছিলেন তিনি।
এবার একই ফ্র্যাঞ্চাইজির ভিন্ন দলের হয়ে খেলতে দেখা যাবে সাকিবকে। দীর্ঘদিনের বিরতি কাটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে আবারও মাঠে ফিরেছেন সাকিব। পারফর্ম করেছেন ব্যাটে-বলে। খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)।
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন তিনি। আছেন বিশ্বকাপ দলেও। বাংলাদেশ দলের সঙ্গে বুধবার রাতেই যুক্তরাষ্ট্রে গেছেন এই টাইগার অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরই ভক্তদের আরেকটি সুখবর দিলেন এই অলরাউন্ডার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live