বড় ট্রফি জিতলেই বড় প্লেয়ার হওয়া যায়, আক্ষেপ তো রয়েই গেছে: মুস্তাফিজ
বাংলাদেশের পেস বোলিংয়ের অন্যতম ভরসার নাম মুস্তাফিজ। ক্যারিয়ারের শুরু থেকেই তার কাটার জাদুতে সবাইকে মুগ্ধ করে রেখেছে। তবে অনেকে মনে করেন তার কাটার ধার আর আগের মত নাই। তবে এবারের আইপিএলে পুরোনো ফিজকে আমরা দেখতে পেয়েছি। ডেথ ওভারে তার জুড়ি মেলা ভার। ভক্ত সমর্থক থেকে শুরু করে সতীর্থদের কাছে তিনি ‘ফিজ’ নামে পরিচিত। এই নামটি কিভাবে এলো, সেটাই জানালেন ২৮ বছর বয়সী পেসার।
বেশ কিছু দিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের লক্ষ্য ও ব্যক্তিগত নানা বিষয়ে ধারাবাহিকভাবে সাক্ষাৎকার প্রকাশ করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগে ধারণকৃত মুস্তাফিজের সাক্ষাৎকারটি সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে আজ (রোববার) প্রকাশ করা হয়েছে। সেখানে শুরুতে এই পেসার বলেন, ‘দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয়। দেশের পতাকা যেখানে থাকে, সেখানে যে কারোরই খেলতে পারা ভালো লাগবেই স্বাভাবিক। আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা। আরও ভালো লাগার বিষয় হলো টি-টোয়েন্টি। কারণ এই ফরম্যাটটা বেশ প্রেশারের, এই কারণে ভালো লাগে আমার। প্রেশারটা অনেক এনজয় করি।’
আইপিএল থেকে নিজের অর্জিত জ্ঞান সতীর্থদের মাঝেও ছড়িয়ে দেওয়ার কথা জানালেন ফিজ, ‘আমাদের যে পেস বোলাররা আছে যেমন তাসকিন, শরিফুল, সাইফউদ্দিন, হাসান; আমি যতটুকু শিখছি সেগুলো ওদের সাথে শেয়ার করব। তাতে যদি আমাদের আরেকটু উন্নতি হয়।’
এরপরই নিজের সংক্ষিপ্ত ফিজ নামটা কিভাবে এলো সেটা জানান মুস্তাফিজ, ‘আমাদের যে বোর্ডটা আছে ফিল্ডিং সেশন বা বোলিং সেশনে সবার নাম থাকে যেখানে, সেখানে আমার নাম পুরোটা লিখলে অনেক বড় হয়ে যায়। এজন্য দেখি ফিজ দিয়ে (লেখা), প্রথমদিন আমি বুঝিনি যে এটা কে। পরে বলছে এটা তুমি। তারপর আমি আইপিএলে খেলতে গেছিলাম ২০১৬–তে, ওখানেও ফিজটা পপুলার হয়ে গিয়েছিল। তারপর থেকে চলতেছে....।’
বাংলাদেশের হয়ে ট্রফি জয়ের আক্ষেপ রয়েছে বলেও জানান ফিজ, ‘যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে জিতে, তাকেই বড় প্লেয়ার বলা হয়। সেই আক্ষেপ তো সব সময়ই রয়ে গেছে। ভালো করার শেষ নেই, চেষ্টা করব পেছনে (অতীতে) যা করছি, তার চেয়েও যেন আরও ভালো করতে পারি। আমরা কোনো বিষয়ে আটকে গেলে সাকিব ভাই–রিয়াদ ভাইদের কাছ থেকে জেনে সিদ্ধান্ত নিতে পারব।’
মুস্তাফিজ এখন পর্যন্ত লাল–সবুজ জার্সিতে ৯৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ৭.৫৭ ইকোনমিতে ১১০ উইকেট নিয়েছেন এই কাটার মাস্টার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদদের সঙ্গে বাংলাদেশের বোলিং বিভাগে ভালো পারফরম্যান্স উপহার দিতে ভূমিকা রাখতে হবে ফিজকেও। আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। বাংলাদেশের অভিযান শুরু হবে ৮ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি