নতুন করে কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করলো ব্রাজিল
আর মাত্র এক মাস পর শুরু হবে কোপা আমেরিকার এবারের আসর। ল্যাটিন আমেরিকার শ্রেষ্টত্বের লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল। ইতিমধ্যে কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে ব্রাজিলের কোচ দরিভাল। তবে ঘোষিত দলে পরিবর্তন এনেছে ব্রাজিল।
চোখে চোট পাওয়াতে দল থেকে ছিটকে গেছেন ব্রাজিলের গোল রক্ষক এডারসন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন সাও পাওলোর গোলরক্ষক রাফায়েল। তাছাড়াও নতুন করে ডাক পেয়েছেন আরও ৩ জন।
এছাড়া ২৬ জনের বর্ধিত স্কোয়াডে নতুন ডাক পেয়েছেন একজন করে ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরোয়ার্ড। মূল স্কোয়াডে জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমারকে না ডাকায় সমালোচনা সইতে হয়েছিল কোচ দোরিভাল জুনিয়রকে। এবার সেই গ্লেসন ব্রেমারকে দলে টানলেন তিনি। এছাড়া মিডফিল্ডার হিসেবে আতালান্টায় খেলা এডারসন এবং ফরোয়ার্ড হিসেবে পেপেকে ডাকা হয়েছে স্কোয়াডে।
দলের নতুন তিনজনের নাম ঘোষণা করে কোচ দরিভাল বলেন, ‘যখনই ডাকা হোক না কেন, দলে থাকা সকল খেলোয়াড়কে মূল একাদশে জায়গা করে নিতে একই রকমের শর্ত এবং প্রতিযোগিতা পার করেই আসতে হবে।’
এর আগে চলতি মাসের শুরুতে কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করে লাতিন জায়ান্ট ব্রাজিল। কোচ দরিভাল জুনিয়র এই দলে বড় চমক দিয়েছেন। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে ছাড়াই ঘোষণা করা হয় ২৩ জনের দল।
কোপার জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে নেই রিচার্লিসন, গ্যাব্রুয়েল জেসুস, ম্যাথিউস কুনহাদের মতো তারকা ফুটবলাররাও। তবে চোটের কারণে বেশ কয়েক মাস পর মাঠে ফেরা অ্যালিসন বেকারকে রেখেছেন কোচ দরিভাল। অভিষেক না হওয়া দু’জনকে প্রথমবারের মতো ডেকেছে ব্রাজিল। ব্রাজিলের ঘরোয়া ক্লাবে খেলা ফুলব্যাক গুয়েলহার্মে অ্যারেনা (অ্যাটলেটিকো মিনেইরো) এবং পর্তুগিজ ক্লাব পোর্তোর ফরোয়ার্ড ইভানিলসন কোপার জন্য ডাক পেয়েছেন।
কোপার আগে ৮ জুন মেক্সিকো এবং ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটিকে কোপার জন্য চূড়ান্ত প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছে দরিভালের দলটি। এরপর কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে সেলেসাওরা ২৪ জুন কোস্টারিকার মোকাবিলা করবে। এরপর ২৮ জুন প্যারাগুয়ে এবং ২ জুলাই তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live