ব্রেকিং নিউজ: নতুন করে দল ঘোষণা করলো বিসিবি
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের ঠাঁসা সূচির কারণে লম্বা সময় ধরে বন্ধ ছিল বিসিবির হাই পারফম্যান্স ইউনিটের (এইচপি) কার্যক্রম। যদিও এবার ২৫ জন ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে এইচপি ইউনিটের ক্যাম্প।
এই ক্যাম্প চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। এরই মধ্যে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই ক্যাম্পে ক্রিকেটীয় অনুশীলন ছাড়াও ক্রিকেটারদের ইংরেজি ভাষার দক্ষতা, খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ধারণা ও দুর্নীতি বিরোধী গাইডলাইন সম্পর্কে ধারণা দেয়া হবে।
ঢাকায় তাত্ত্বিক বিষয়ের ক্যাম্পের পর রাজশাহী ও বগুড়ায় হবে স্কিল ট্রেনিং ও ম্যাচ অনুশীলন। ২০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে চলবে তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে ক্রিকেটারদের ক্যাম্প। এরপর ২১ জুন থেকে ১৮ আগস্ট দুই ভাগে বগুড়া ও রাজশাহীতে হবে ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প।
ম্যাচ সিনারিও অনুশীলনের সঙ্গে ক্রিকেটারদের আন্তঃস্কোয়াড একটি ম্যাচ আয়োজন করা হবে বলে জানা গেছে। ২৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ 'এ' দল ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন এইচপির ক্রিকেটাররা।
এই ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে বেশিরভাগই সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। আছেন বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটারও। বিশেষ করে জিসান আলম, শিহাব জেমস ও মাহফুজুর রহমান রাব্বি গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের ফল পেয়েছেন।
এইচপি স্কোয়াড-
মাহফিজুর ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান শিবলি, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান, আরিফুল ইসলাম, এসএম মেহরুব হাসান, আইচ মোল্লাহ, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাঈম হোসেন সাকিব, রুয়েল মিয়া, রিপন মণ্ডল, আশিকুর জামান ও রোহানাত দৌল্লা বর্ষণ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!