দলের বড় তারকাকে বাদ দিয়ে কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করলো আর্জেন্টিনা
কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার লক্ষ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। লিওনেল মেসির নেতৃত্বে ২৯ জনের প্রাথমিক দল সাজানো হয়েছে, যেখানে নেই বিশ্বকাপ জয়ী পাওলো দিবালা। প্রত্যাশিতভাবে জায়গা ধরে রেখেছেন প্লে মেকার অ্যাঞ্জেল ডি মারিয়া।
সোমবার দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। চূড়ান্ত দল ঘোষণার সময় বাদ পড়বেন এখান থেকে তিন জন। দিবালা ছাড়াও কাতার বিশ্বকাপ জয়ী আরও তিন খেলোয়াড় এই দলে নেই। হুয়ান ফয়েথ, আলেজান্দ্রো পাপু গোমেজ ও থিয়াগো আলমাদা বাদ পড়েছেন।
ভিয়ারিয়ালের হয়ে ১২ লিগ ম্যাচ খেলা ফয়েথ মৌসুমের বেশিরভাগ সময় খেলেননি ইনজুরির কারণে। ড্রাগ টেস্টে ব্যর্থ হয়ে দুই বছর নিষিদ্ধ গোমেজ। অলিম্পিকের জন্য আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলে ডাক পাওয়ায় বাদ পড়েছেন আলমাদা। তবে দিবালা কেন বাদ পড়লেন, তা অস্পষ্ট। এএস রোমার হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। তার বাদ পড়ার কারণ এখনও অজানা।
কোপা আমেরিকার আগে হন্ডুরাস ও ইকুয়েডরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুটি ম্যাচের জন্যও একই দল থাকবে। লিওনার্দো বালের্দি, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, ভ্যালেন্তিন বারকো, ভ্যালেন্তিন কারবোনি ও অ্যাঞ্জেল কোরেয়া ফিরেছেন দলে।
আগামী ২১ জুন কানাডার বিপক্ষে কোপা আমেরিকার প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। গ্রুপে তাদের পরের ম্যাচ ২৬ ও ৩০ জুন চিলি ও পেরুর সঙ্গে।
আর্জেন্টিনা দল
ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুল্লি, এমিলিয়ানো মার্তিনেজ, গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লুকাস এম কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্তিন বারকো, গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লু চেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া, ভ্যালেন্তিন কারবোনি, লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোরেয়া, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল