শেষ হলো বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের টস, দেখেনিন ফলাফল
আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ইতিমধ্যে শেষ হয়েছে টস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ব্যাটিং করতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশের একাদশে জায়াগা হয়নি জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত ব্যাট করা তানজিদ হাসান তামিমের। তবে একাদশে আছেন লিটন দাস। পেস বোলিং আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন শরিফুল ইসলাম। স্পিন আক্রমণে শেখ মেহেদীর সঙ্গে রিশাদ হোসেন রয়েছেন।
এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে বাংলাদেশ। ফলে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া সীমিত ওভারের এই বিশ্ব আসরের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সেরা সুযোগ এই সিরিজটি। বিশ্বকাপের মূল আসরের আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়