প্রথম টি-টোয়েন্টি ম্যাচে যুক্তরাষ্ট্রকে লড়াকু টার্গেট দিল বাংলাদেশ
আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ইতিমধ্যে শেষ হয়েছে টস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ব্যাটিং করতে হবে বাংলাদেশকে। টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৩৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
আজকেও ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস। ১৪ বলে ১৫ রান করেছেন তিনি। আরেক সৌম্য সরকারও ভালো কিছু করতে পারেননি। ১৩ বলে ২০ রান করেন তিনি। ভালো শুরুর পর নিজের উইকেট দিয়ে বসেন এই ব্যাটার। বরাবরে মত আজকেও ব্যর্থ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১ বলে করেছেন মাত্র ৩ রান।
দুর্ভাগ্যবশত রান আউট হয়েছেন সাকিব আল হাসান। তার ব্যাট থেকে এসছে ১২ বলে ৬ রান। তবে তাওহীদ হৃদয়ের ফিফটি ও মাহমুদউল্লাহর ক্যামিওতে চ্যালেঞ্জিং পুজি পায় বাংলাদেশ। ২২ বলে ৩১ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৭ বলে ৫৮ রান করেছেন তাওহীদ হৃদয়।
শেষ দিকে নেমে ৫ বলে ৯ রান করে অপরাজিত থাকেন জাকের আলী অনিক। নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেট ১৫৩ সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য ১৫৪ রান করা লাগবে যুক্তরাষ্ট্রকে।
বাংলাদেশের একাদশে জায়াগা হয়নি জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত ব্যাট করা তানজিদ হাসান তামিমের। তবে একাদশে আছেন লিটন দাস। পেস বোলিং আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন শরিফুল ইসলাম। স্পিন আক্রমণে শেখ মেহেদীর সঙ্গে রিশাদ হোসেন রয়েছেন।
এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে বাংলাদেশ। ফলে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া সীমিত ওভারের এই বিশ্ব আসরের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সেরা সুযোগ এই সিরিজটি। বিশ্বকাপের মূল আসরের আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live