MD. Razib Ali
Senior Reporter
জাকের আলী অনিকের সাথে অন্যায় অবিচার করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয় বাংলাদেশের তরুন ব্যাটার জাকের আলী অনিকের। অভিষেক ম্যাচেই দারুন ব্যাটিং করেন তিনি। হারা ম্যাচ জয়ের দ্বার প্রান্তে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত ৩ রানে হারে বাংলাদেশ। ৩৪ ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে নিজের আগামনী বার্তা দিয়ে রাখেন জাকের। এই ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪টি চার ও ৬টি ছক্কা।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি তবে তৃতীয় টি-টোয়েন্টি ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি। ১৩ বলে মাত্র ৪ রান করেন। জিম্বাবুয়ে সিরিজে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি জাকের আলী অনিক। দ্বিতীয় ম্যাচে ১২ বলে ১৩ রান করেন তিনি।
তবে তৃতীয় ম্যাচে আবারও নিজের ব্যাটিং ঝলক দেখান জাকের। ৩৪ বলে করেন ৪৪ রান। ৩টি চার ও ২টি ছক্কা আসে তার ব্যাট থেকে। ৪র্থ ম্যাচে আবারও রান পাননি জাকের। এই ম্যাচে করেন ৭ বলে ৬ রান। তবে শেষ টি-টোয়েন্টি ম্যাচে আবারও ব্যাটিংয়ে ঝড় তোলেন জাকের আলী অনিক। ১১ বলে করেন ২৪ রান থাকেন অপরাজিত।
আর গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। বেশির ভাগ ম্যাচে শেষের দিকে ব্যাটিং করতে হচ্ছে তাকে। অথচ বাংলাদেশের টপ অর্ডার নিয়মিত ফেল করছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তার সাথে ইনজাস্টিস করছে। বর্তমানে টপ অর্ডার রান পাচ্ছে না তাদের জায়গাতে জাকের আলী অনিককে চেষ্টা করা যেতে পারে।
এই নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সবচেয়ে সফল কোচ সালাহউদ্দিন। তিনি মনে করেন জাকের আলী ওপেনিং করালে এখনকার সমস্যার সমাধান করা যাবে। লিটন বা শান্তকে বাদ দিয়ে তাকে ওপেরে খেলালে বাংলাদেশের টপ অর্ডার আরও শক্তিশালী হবে। আর ব্যাটিং করার পর্যাপ্ত সুযোগ পাবে জাকের আলী অনিক।
বাংলাদেশের হয়ে ১২ টি-টোয়েন্টি ম্যাচে ১০ ইনিংসে ২০৬ রান করেছেন তিনি। ১২৯.৫৫ স্ট্রাইক রেট ও ৪২.২০ এভারেজ তার। সর্বোচ্চ রান ৬৮।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা