তাসকিনকে এলপিএল খেলার অনুমতি দেয়া হবে কিনা জানিয়ে দিলেন বিসিবি বস পাপন
সদ্য শেষ হয়েছে এলপিএলের নিলাম। যেখানে নিলাম থেকে দল পেয়েছে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। ৫০ হাজার মার্কিন ডলারে কলম্বো স্ট্রাইকার্স তাকে দলে ভেড়ায়। অন্যদিকে সরাসরি চুক্তিতে বিদেশী আইকন হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স। বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ এবার এলপিএলের ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনে নিয়েছে।
মুস্তাফিজ খেলার সুযোগ পেলেও তাসকিনকে বিসিবি অনুমতি দিবে কিনা নিয়ে রয়েছে যথেস্ট সন্দেহ। কেননা বার বার বিভিন্ন অজুহাতে তাকে ফ্রাঞ্চাইজি ক্রিকেট দুরে রাখা হয়েছে। এই বিষয়ে বিসিবি বস কথা বলেছেন। বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী পাপন, ‘(তাসকিনের ডাক পাওয়া) বড় পাওয়া কি না সেটা নির্ভর করবে বিশ্বকাপের ওপর। ওরা ওখানে কি করে আগে সেটা দেখে নিই। পারফরম্যান্স দেখে বলতে পারব এটা বড় পাওয়া না অন্য কিছু। শুনুন, সবার আগে দেশ, তারপর অন্য জিনিস। আমরা চাই ওরা ওদের শ্রেষ্ঠ খেলাটা খেলুক বাংলাদেশের জন্য। এটা প্রতিটা খেলোয়াড়ের জন্যই বলছি।’
পাপন আরও বলেন, ‘আমাদের এখানে সেরাটা দিক সবাই। এটা জানি চেষ্টা সবাই করে, কিন্তু সবসময় তো আর হয়না। আশা করি তারা তাদের সেরাটা খেলতে পারবে। আর তারপর এলপিএল, আইপিএল যা যা আছে সেখানে খেলবে। এসব টুর্নামেন্টে তারা যত বেশি সুযোগ পাবে, সেটা কিন্তু আমাদের জন্যই ভালো। এতে তারাও খুশি, আমরাও খুশি। কিন্তু দেশের খেলা বাদ দিয়ে নয়।’
উল্লেখ্য, চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাসকিনের খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। যদিও টাইগার টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের আগেই তার সুস্থ হয়ে ওঠা নিয়ে আশাবাদী। একই কারণে যুক্তরাষ্ট্র সিরিজের দলে নেই এই ডানহাতি পেসার। এর আগে একাধিকবার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন তাসকিন। তবে জাতীয় দলের ব্যস্ত সূচি ও চোটের শঙ্কা থাকায় বেশিরভাগ সময়ই তাকে হতাশ হতে হয়েছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!
- আজকের খেলার সময়সূচী:লাহোর বনাম পেশোয়ার
- নির্দিষ্ট স্টাইলে চুল কাটতে হবে নোটিশ জারি