অবিশ্বাস্য মনে হলেও সত্য: ৬৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো বার্টনের
ক্রিকেটারদের বয়স ৩৫-৪০ মধ্যে চলে গেলেই একটু খারাপ খেললে যেখানে হাজার সমালোচনা সহ্য করতে হয়, সেখানে ৬৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ভাবতেও অবাক লাগছে। এই বয়সে এসে সবাই তাদের পরিবারের সাথে অবসর সময় পার করে। আর এই দিকে ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে অভিষেক বার্টনের। যা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে অভিষেকের রেকর্ড।
গত ২১ মে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এস্তোনিয়ার বিপক্ষে উইকেটকিপার ব্যাটার হিসেবে দলে জায়গা পান বার্টন। ৬৭ বছর বয়সী এই ক্রিকেটার অবশ্য নিজেকে বৃদ্ধ মনে করেন না। বরং কেউ তাকে বৃদ্ধ বললেও সেটা নিয়ে আপত্তি করেন তিনি।
বয়স্ক ক্রিকেটার হিসেবে অভিষেকের বিশ্বরেকর্ড গড়ার পর বার্টন বলেছেন, 'আমার অভিধানে বৃদ্ধ বলে কোনো শব্দ নেই। এটা ঠিক, কখনও ভাবিনি ৬০ বছর বয়স হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাব। তবে আমার অভিষেক প্রমাণ করে দিল, থামার কোনো বয়স নেই।'
কবে অবসর নিতে চান ক্রিকেট থেকে? এই প্রশ্নে ক্ষুব্ধ হয়ে বার্টন বলেছেন, 'অবসর কেন? এই তো সবে আন্তর্জাতিক ক্রিকেটজীবন শুরু করলাম। যত দিন পারব খেলে যাব।'
এর আগে সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ড ছিল পর্তুগালের আকবর সৈয়দের। তিনি ২০১২ সালে ফিনল্যান্ডের বিপক্ষে ৬৬ বছর ১২ দিন বয়সে নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live