ব্রেকিং নিউজ: টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটনের বিকল্প বিজয়
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের ব্যাটার পারফরমেন্স যাচ্ছেতাই। জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র সিরিজেই টপ অর্ডার ব্যাটাররা রান পাচ্ছে না। যা ভোগাচ্ছে বাংলাদেশ দলকে। বিশেষ করে লিটন দাস, সৌম্য সরকার ও অধিনায়ক শান্ত ভোগাচ্ছে বাংলাদেশকে।
তবে বিশ্বকাপ দল চূড়ান্ত হয়ে যাওয়াতে তাদের কাউকে বাদ দেয়ার আর কোনো সুযোগ নাই বিসিবির হাতে। বিশ্বকাপে রিজার্ভ ক্রিকেটার হিসেবে আছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। তবে দলের সাথে নাই কোনো ব্যাক আফ টপ অর্ডার ব্যাটার। বিশ্বকাপে টপ অর্ডারের কেউ চোটে পড়লে ডাকা হতে পারে এনামুল হক বিজয়কে। আর উইকেটরক্ষক হিসেবে বিবেচনায় আছেন নুরুল হাসান সোহানও। এ ছাড়া সাদা ও লাল বলের দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে ঘোষণা করা হয়েছে এইচপির স্কোয়াড।
এই দল নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু গণমাধ্যমকে বলেছেন, 'লাল বল ও সাদা বলের জন্য কিছু ক্রিকেটারকে বেছে নিয়েছি। বিশেষ করে সাদা বলের ওরা বিশ্বকাপের স্ট্যান্ডবাই। উপরের দিকে বিজয়কে রাখা হয়েছে যদি লিটনের কোনো ক্রাইসিস হয়। সোহানকে রাখা হয়েছে যদি জাকেরের সমস্যা হয়।'
বিবেচনায় রাখা হয়েছিল মোহাম্মদ সাইফউদ্দিনকেও। এই অলরাউন্ডার শেষ মুহূর্তে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ১০ জুন পর্যন্ত ছুটি নিয়েছেন তিনি। এর বাইরে পারভেজ হোসেন ইমন ও নাসুম আহমেদকেও তৈরি রাখা হয়েছে। এইচপি দলে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজও।
প্রধান নির্বাচক যোগ করেছেন, 'সাইফউদ্দিনকেও রাখা হয়েছিল। খালেদ আছে, সাইফউদ্দিন ১০ তারিখের পর আসবে। ইমন আছে। নাসুম আছে, মিরাজ আছে। নাসুমের কাছ থেকেও চিঠি পেয়েছি ঢাকায় ৪-৫ দিন করতে পারবেন না। তিনি জন্ডিসে আক্রান্ত ছিলেন। মেডিকেল টিম মনে করলে সামনের মাসের শুরুতেই সিলেটের সেশনে জয়েন করবেন।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live