২০২৪ আইপিএলের ফাইনাল, মুস্তাফিজের ১২ লাখ টাকা পুরষ্কার
দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর আজ আবারও আইপিএলে শিরোপার স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স। সব শেষ ২০১৪ সালে আইপিএল শিরোপা ঘরে তোলে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল। এর আগে ২০১২ সালে একবার চ্যাম্পিয়ন হয় দলটি। এবার দিয়ে তৃতীয় বারের মত শিরোপা জিতলো কলকাতা নাইট রাইডার্স।
ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। তবে তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি দলের ব্যাটাররা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারের আগেই ১৮.৩ ওভারে ১১৩ রানে অল-আউট হয় সানরাইজার্স হায়দরাবাদ। ১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৫৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় কলকাতা তুলে নেয় ৮ উইকেটের বড় জয়।
আর আজকের ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে শেষ হলো আইপিএলের এবারের আসর। তবে আইপিএলের মাঝ পথে দেশে ফিরলেও বেশ কিছু রেকর্ডে শীর্ষে রয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
এবার আইপিএলে মাত্র ১০টি ম্যাচ খেলে দেশে ফিরতে হয়েছে মুস্তাফিজকে। তবে এই দশ ম্যাচেই তুলে নিয়েছেন ১৪ উইকেট। উইকেট শিকারি তালিকায় রয়েছেন ২১ তম স্থানে। তবে এবার আইপিএলে ১টি মেইডেন ওভার দিয়ে বিদেশি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন প্রথম স্থানে। তাছাড়া সব দেশি বিদেশিদের মধ্যে রয়েছেন ৫ম স্থানে। এছাড়াও এক ইনিংস সর্বোচ্চ ১৬টি ডট বল দিয়ে দেশি বিদেশিদের মধ্যে রয়েছেন ৬ষ্ট স্থানে আর শুধু বিদেশিদের মধ্যে রয়েছেন ১ম স্থানে। সর্বোচ্চ ১৭টি ডট বল করে ১ম স্থানে রয়েছেন মায়াঙ্ক যাদব।
তবে মুস্তাফিজ আইপিএলে যে রেকর্ড গড়েছেন তা আইপিএলের ১৬ বছরের ইতিহাসে এখনো কেউ ভাঙ্গতে পারেনি। মুস্তাফিজ ২০১৬ সালের আইপিএলে প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে ইমার্জিং প্লেয়ারের পুরস্কার জিতে পেয়েছিলে ১০ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা। ২০২৪ সালের আইপিএলেও এই রেকর্ড ভাঙ্গতে পারেনি কেউ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি