এক পরিবর্তন নিয়ে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
আর মাত্র কয়েক দিন পর শুরু হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে ঘিরে নানা পরিকল্পনা করেছে প্রত্যেক দল। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। তবে প্রস্তুতি কেমন হলো তা নিয়ে রয়েছে সন্দেহ। বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে কোন ব্যাটার ভালো পারফরমেন্স করতে পারেনি।
তবে এবার বিশ্বকাপের আগে আরও দুইটি প্রস্তাতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ভারত ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আগামীকাল প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চলুন দেখে নেয়া যাক প্রথম প্রস্তুতি ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।
ওপেনিংয়ে তানজিদ তামিমের সাথে আসবেন সৌম্য সরকার। তিন নম্বরে ব্যাটিংয়ে আসবেন অধিনায়ক শান্ত। চার নম্বরে ব্যাটিংয়ে আসতে পারেন তাওহীদ হৃদয়। পাঁচে ব্যাটিংয়ে আসবেন অধিনায়ক সাকিব আল হাসান। ৬ নম্বরে ব্যাটিং করবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিসার মাহমুদউল্লাহ রিয়াদ।
৭ নম্বরে ব্যাটিংয়ে আসবেন জাকের আলী অনিক। তবে জাকের সাথে ইনজাস্টিস করছে টিম ম্যানেজমেন্ট। তাকে আরও ওপেরে খেলানো দরকার। পেস বিভাগ সামলাবেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। স্পিন বিভাগে দেখা যাবে রিশাদ হোসেন। বাংলাদেশ সময় আগামীকাল রাত ৯টায় মাঠে নামবে দুই দল।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ ঘোষণা:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live