সবাইকে চমকে দিয়ে টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে মুস্তাফিজ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে র্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়োন্ত্রক স্বংস্থা আইসিসি। যেখানে বড় লাফ দিয়েছে বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান ও দুই ব্যাটার তাওহীদ হৃদয়, তানজিদ হাসান। সাথে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই ইনিংসে ৫৮ ও ২৫ রান করে ব্যাটার দের র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ৬০তম স্থানে পৌঁছে গেছেন হৃদয়। শেষ ম্যাচে ওপেনার তানজিদ ৫৮ রানের ইনিংস খেলে ৩৪ ধাপ এগিয়ে ৮৪তম স্থানে আছেন।
এ ছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে ৫২তম স্থানে আছেন সিরিজের তিন ম্যাচে ওভারপ্রতি ৪.৪০ করে রান দিয়ে চার উইকেট নেয়া রিশাদ। শেষ ম্যাচে মাত্র ১০ রানে ৬ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ২৩তম স্থানে আছেন মুস্তাফিজুর রহমান। যা তাকে বাংলাদেশীদের মধ্যে শীর্ষে নিয়ে গেছে।
এই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জস বাটলারেরও। এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে আছেন ইংল্যান্ডের অধিনায়ক। উন্নতি হয়েছে শাহীন শাহ আফ্রিদিরও। তিন ধাপ এগিয়ে পাকিস্তানের ফাস্ট বোলার আছেন যৌথভাবে ১১ নম্বরে।
বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আন্তর্জাতিক সিরিজ খেলছে ইংল্যান্ড ও পাকিস্তান। এর মাঝে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। এই দুটি সিরিজই এর মাঝে হয়েছে। যার কারণে র্যাঙ্কিংয়ে এগিয়ে গেছেন এই কয়েকটি দেশের কয়েকজন ক্রিকেটার।
পাকিস্তান-ইংল্যান্ডের চার ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সিরিজের টি-টোয়েন্টিতে ৮৪ রান করেই এক ধাপ আগান বাটলার। একই ম্যাচে ২১ রানের ইনিংস খেলে জনি বেয়ারেস্টো ৮ ধাপ এগিয়ে ৩৬তম অবস্থানে আছেন।
সেই ম্যাচে পাকিস্তান হারলেও ২১ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ফখর জামান। এই ইনিংসে ৬ ধাপ এগিয়ে ৫১ নম্বরে উঠে আসেন তিনি। বোলারদের মধ্যে স্পিনার ইমাদ ওয়াসিম ১৯ রানে দুই উইকেট নিয়ে ১৪ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে পৌঁছে যান।
এদিকে সাউথ আফ্রিকা সিরিজে সর্বোচ্চ ১৫৯ রান করে ব্রেন্ডন কিং। প্রোটিয়াদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার সিরিজে ৫ ধাপ এগিয়ে ৮ নম্বরে চলে এসেছেন এই ওপেনার। সঙ্গে জনসন চার্লস ১৭ ধাপ এগিয়ে ২০ এবং কাইল মেয়ার্স ১২ ধাপ এগিয়ে ৩১ নম্বরে আছেন।
এই সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হন গুড়াকেশ মোতি। সিরিজ শুরুর একশ–এর বাইরে থাকলেও বর্তমানে র্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে আছেন এই স্পিনার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি