বিশ্বকাপে সেমি ফাইনাল খেলবে কোন চার দল চমক দিয়ে নাম জানালেন বিশপ
আর মাত্র কয়েক দিন পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসন্ন আসরে অংশ গ্রহন করবে ২০টি। আর এতেই ক্রিকেটের সবচেয়ে বড় বিশ্বকাপের তাকমা পেয়ে গেছে। এর আগে কখনোই ২০টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করেনি আইসিসি। ৫৫ ম্যাচের বিশ্বকাপটি স্থায়ী হবে এক মাস।
তবে আসন্ন বিশ্বকাপকে ঘিরে থেমে নেই ক্রিকেট বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণীও। এবার সেই তালিকায় যোগ হলো ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বিশপের নাম। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে কারা খেলতে পারে সেমিফাইনালে, তা জানালেন এই জনপ্রিয় ধারাভাষ্যকার।
গতকাল বুধবার (২৯ মে) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ফেভারিট দল বেছে নিলেন বিশপ। ওয়েষ্ট ইন্ডিজের কিংবদন্তি এই ক্রিকেটার সেমিফাইনালে দেখছেন না নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা পাকিস্তানের মতো দলকে। তার মতে, শেষ চারে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের বাকি আছে হাতে গোনা আর মাত্র দুই দিন। কিন্তু এরই মধ্যে শঙ্কা দেখা দিয়েছে বিশ্বকাপের উদ্বেধনী ম্যাচ নিয়ে। কারণ প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের ডালাসের প্রেইরি ভিউ স্টোডিয়াম। গত ২৮ মে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ এই মাঠেই হওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেই ম্যাচও মাঠে গড়ায়নি। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, ঝড়ের তোপে স্টোডিয়ামের বড় স্ক্রিন ভেঙ্গে গেছে। আর এতেই শঙ্কা দেখা দিয়েছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নিয়ে। কারণ, এই মাঠেই হওয়ার কথা আছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি