বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিল ভারত
আজ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে টস হেরে ব্যাটিং শুরু করেছে ভারত। নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান স্কোর বোর্ডে জমা করে ভারত। ফলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৮৩ রান।
১৯ বলে ২৩ রান করা রোহিতকে ফিরিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ বলে ১ রান করা স্যাঞ্জু স্যামসনকে ফিরিয়েছেন শরিফুল ইসালম। ৩২ বলে ৫৩ রান করে রিটায়ার্ট আউট হয়েছেন রিশভ পান্ট। ১৮ বলে ৩১ রান করেন সূর্যকুমার যাদব। ২৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। ৬ বলে ৪ রান করে অপরাজিত থাকেন জাদেজা।
বাংলাদেশ এই ম্যাচে বিশ্রাম দিয়েছে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে। এই ম্যাচে খেলছেন না ভারতীয় ব্যাটার বিরাট কোহলিও। তিনি শুক্রবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে ভ্রমণ ক্লান্তি কাটাতে তাকে বিশ্রাম দিয়েছে ভারতীয় দলের ম্যানেজমেন্ট।
একনজরে দুই দলের স্কোয়াড
ভারত একাদশ: রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, যশস্বী জাইসওয়াল, মোহাম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, রিশভ পান্ট, স্যাঞ্জু স্যামসন, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কূলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বিরাট কোহলি।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, তানভীর ইসলাম, মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান (প্রস্তুতি ম্যাচে তাসকিন ও মুস্তাফিজ সাবস্টিটিউট)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ