মাহমুদউল্লাহর ঝড়ো ব্যাটিং, শেষ হলো বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
আজ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে টস হেরে ব্যাটিং শুরু করেছে ভারত। নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান স্কোর বোর্ডে জমা করে ভারত। ফলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৮৩ রান। বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
১৮ বলে ১৭ রান করেন তানজিদ হাসান তামিম। ডাক মারেন সৌম্য সরকার ও শান্ত। ৮ বলে ৬ রান করেন লিটন দাস। ১৪ বলে ১৩ রান করেন তাওহীদ হৃদয়। ৩৪ বলে ২৮ রান করেন সাকিব আল হাসান। ২৮ বলে ৪০ রান করে রিটায়ার্ট আউট হন মাহমুদউল্লাহ। ৫ বলে ৫ রান করেন রিশাদ। শেষ দিকে ডাক মারেন জাকের আলি অনিক। নির্ধারীত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২২ রান করে বাংলাদেশ। ফলে ৬০ রানের বিশাল জয় পায় ভারত।
১৯ বলে ২৩ রান করা রোহিতকে ফিরিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ বলে ১ রান করা স্যাঞ্জু স্যামসনকে ফিরিয়েছেন শরিফুল ইসালম। ৩২ বলে ৫৩ রান করে রিটায়ার্ট আউট হয়েছেন রিশভ পান্ট। ১৮ বলে ৩১ রান করেন সূর্যকুমার যাদব। ২৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। ৬ বলে ৪ রান করে অপরাজিত থাকেন জাদেজা।
শেষ ওভারের ৫ম বলে ইনজুরিতে পড়েন দেশের অন্যতম সেরা পেসার শরিফুল ইসলাম। হার্দিক ব্যাটে বল লেগে সরাসরি চলে শরিফুলের দিকে বল ধরতে গিয়ে বাম হাতে আঘাত পান তিনি। এরপর আর বল করতে পারেননি। উঠে যান মাঠ থেকে। শেষ বলটা করেন তানজিম সাকিব। তবে ইনজুরিতে কতটা গুরুত্বর জানা যায়নি এখনো।
বাংলাদেশ এই ম্যাচে বিশ্রাম দিয়েছে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে। এই ম্যাচে খেলছেন না ভারতীয় ব্যাটার বিরাট কোহলিও। তিনি শুক্রবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে ভ্রমণ ক্লান্তি কাটাতে তাকে বিশ্রাম দিয়েছে ভারতীয় দলের ম্যানেজমেন্ট।
একনজরে দুই দলের স্কোয়াড
ভারত একাদশ: রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, যশস্বী জাইসওয়াল, মোহাম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, রিশভ পান্ট, স্যাঞ্জু স্যামসন, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কূলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বিরাট কোহলি।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, তানভীর ইসলাম, মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান (প্রস্তুতি ম্যাচে তাসকিন ও মুস্তাফিজ সাবস্টিটিউট)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল