শরিফুলের ইনজুরি নিয়ে যা জানালো চিকিৎসক
গতকাল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে প্রথম ব্যাট করে ১৮২ রান করে ভারত। জবাবে ব্যাট করতে ৯ উইকেটে ১২২ রান করে বাংলাদেশ। ৬০ রানের বড় জয় ভারত। তবে এই ম্যাচে হারার পাশাপাশি আরও একটি দু:সংবাদ পেয়েছে টাইগার ভক্ত সমর্থকরা। বোলিং করার সময় ইনজুরিতে পড়েছেন দেশের অন্যতম সেরা পেসার শরিফুল ইসলাম।
শরিফুল ইসলামের লেংথ ডেলিভারিতে বোলারের স্ট্রেইট ড্রাইভ খেলার চেষ্টা করেছিলেন হার্দিক পান্ডিয়া। ফলো থ্রুতে বল আটকানোর চেষ্টায় বাঁ হাতের তালুতে চোট পান শরিফুল। হাতে বল লাগার পরই মাটিতে বসে যান বাঁহাতি এই পেসার। প্রস্তুতি ম্যাচ হওয়ায় তৎক্ষণাৎ ফিজিও এসে মাঠের বাইরে নিয়ে যান তাকে। চোট নিয়ে শরিফুল উঠে যাওয়ায় ২০তম ওভারের শেষ বলটি করেছেন তানজিম হাসান সাকিব।
পর্যবেক্ষণে থাকার পর আগামী ২-৩ দিনের মাঝে তাকে নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে বাঁহাতি এই পেসারের চোটের যে ধরণ তাতে অন্তত এক সপ্তাহের আগে মাঠে ফিরতে পারবেন না।
যদিও এর আগে হাতে সেলাই বা চোট নিয়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে অনেক ক্রিকেটার। তবে শরিফুলের চোট যেহেতু বোলিং হাতে যার ফলে তার জন্য ফেরাটা একেবারে সহজ হবে না। বাংলাদেশের এই পেসার কবে নাগাদ ফিরতে পারেন আপাতত এটাই দেখার বিষয়। তবে শরিফুল যদি না ফিট হতে পারেন তবে তার বিকল্প কে হবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে শরিফুল ফিট হতে না পারলে কপাল খুলতে পারে হাসান মাহমুদের। চলে আসতে পারেন বাংলাদেশের বিশ্বকাপের মুল স্কোয়াডে।
শ্রীলঙ্কার বিপক্ষে ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের খেলা নিয়ে তাই দেখা দিয়েছে সংশয়। এই বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
বিসিবির প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেছেন, ‘শরিফুলের শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।’
দেবাশীষ আরও বলেন, ‘সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live