MD. Razib Ali
Senior Reporter
শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
শুরু হয়ে গেছে বিশ্বকাপের উত্তেজনা। তবে বাংলাদেশের ভক্তদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু দিন। কেননা বাংলাদেশের ম্যাচ আপতত নাই। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ইতমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। যেখানে নিজেদের ইতিহাসে সর্বনিন্ম রানে অল-আউট হয়েছে শ্রীলঙ্কা। তাইতো বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে চাপে থাকবে শ্রীলঙ্কা।
তবে বাংলাদেশের সম্প্রতিক ফর্ম ভক্তদের মনে ভয়ের সঞ্চার করছে। বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের পারফরমেন্স একেবারে বাজে। যে কারণে ধুকছে বাংলাদেশ। ইতিমধ্যে আবার দলের অন্যতম সেরা পেসার ভারতের বিপক্ষে ম্যাচে ইজুরিতে পড়েছে। জানা গেছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না শরিফুলকে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে থাকবে কারা এই নিয়ে ভক্তদের মাঝে চলছে নানা আলোচনা। চলুন দেখে নেয়াযাক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে।
ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে দেখা যাবে সৌম্য সরকারকে। একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যাচ্ছেন তামিম। তাকে যা একটু যোগ্য সাথ দিতে পেরেছেন তা সৌম্য সরকার। তাই তার ওপর আস্থা রাখছে সৌম্য সরকার। তিন নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চার নম্বরে ব্যাটিংয়ে আসবেন তাওহীদ হৃদয়। বর্তমানে যে কয়েক জন ব্যাটার রান পাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলেন তিনি। তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। পাঁচে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সুপার স্টার সাকিব আল হাসান। ৬ নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিসার মাহমুদউল্লাহ রিয়াদ।
সাত নম্বরে ব্যাটিংয়ে আসবেন আরেক তরুন ব্যাটার জাকের আলী অনিক। ৮ নম্বরে ব্যাটিংয়ে দেখা যাবে তরুন বোলিং অলরাউন্ডার রিশাদ হোসেনকে। বাংলাদেশের এক্স ফ্যাক্টর হতে পারেন তিনি।
স্পিন বিভাগে সাকিব আল হাসানের সাথে দেখা যাবে রিশাদ হোসেনকে। পার্ট টাইমার হিসেবে বল করতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। পেস বিভাগ সামলাবেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ইনজুরি থেকে এই ম্যাচ দিয়ে ফেরার কথা আছে তার। পার্টটাইমার হিসেবে বল করতে পারে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি