উগান্ডাকে হারিয়ে দুটি বিশ্বরেকর্ড গড়লো আফগানিস্তান
আজ উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে আফগানিস্তান। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় উগান্ডার অধিনায়ক। টস হেরে আগ ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারীত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান স্কোর বোর্ডে জমা করে আফগানিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানে অল-আউট হয় উগান্ডা। ফলে ১২৫ রানের বিশাল জয় পায় আফগানিস্তান। বিশ্বকাপে এটি আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। আফগানিস্তানের সর্বোচ্চ রানের জয় এসেছে ২০২১ বিশ্বকাপে। স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানে জিতেছিল আফগানিস্তান। এই দিন দুর্দান্ত পার্টনারশীপ গড়েন আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
১৪.৩ ওভারে ১৫৪ রানের জুটি গড়েন তারা। যা টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। সব মিলিয়ে বিশ্বকাপেও দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি এটি। সর্বোচ্চ ওপেনিং জুটি এসেছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতের বিপক্ষে সেমিফাইনালে জস বাটলার ও অ্যালেক্স হেলস মিলে ১৭০ রানের জুটি গড়েছিলেন। আজ ৪৬ বলে ৭০ রান করেন জাদরান। গুরবাজ করেন ৪৫ বলে ৭৬ রান।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৮৩ / ৫ (গুরবাজ ৭৬, জাদরান ৭০, নবী ১৪ *; কিয়েউতা ৪-০-২৫-২, মাসাবা ৪-০-২১-২, রামজানি ৪-০-৩৩-১)
উগান্ডা: ১৬ ওভারে ৫৮ / ১০ (ওবুয়া ১৪, রিয়াজাত ১১; ফারুকি ৪-০-৯-৫, নাভিন-উল-হক ২-০-৪-২, রশিদ ৪-০-১২-২)
ফল: আফগানিস্তান ১২৫ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: ফজলহক ফারুকি (আফগানিস্তান)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live