MD. Razib Ali
Senior Reporter
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের সেরা একাদশ ঘোষণা, কপাল পুড়লো যার
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৮ জুন। বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে যতটা না আলোচনা হচ্ছে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে লিটন দাস ও শান্ত’র ফর্ম নিয়ে। সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে তারা দুজন। তারপর আবার শান্ত অধিনায়ক। এই নিয়ে আরও বেশি হচ্ছে আলোচনা।
কেন একজন অফ ফর্মে থাকা ক্রিকেটারকে অধিনায়ক করা হয়েছে। প্রশ্ন ছুড়ে দিচ্ছে ভক্ত সমর্থকরা। আবার অফ ফর্মে থাকা লিটনকে বার বার একাদশে সুযোগ দিচ্ছে কেন তা নিয়ে রয়েছে ব্যাপক প্রশ্ন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই একাদশে রাখা হবে লিটন দাসকে এইটা এক রকম কনফার্ম।
শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ওপেন করবেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। তিন নম্বরে ব্যাটিংয়ে আসবেন লিটন দাস। চারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাঁচে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সময়ের অন্যতম সেরা ব্যাটার তাওহীদ হৃদয়। ৬ নম্বরে ব্যাটিংয়ে আসবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাত নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের ইতিহাসের সেরা ফিনিসার মাহমুদউল্লাহ রিয়াদ। স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে রিশাদ হোসেনকে। তবে তিন পেসার না নিলে একাদশে দেখা যেতে পারে শেখ মাহাদীকে। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন তানজিম হাসান সাকিব। তবে পেস বিভাগ সামলাবেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। ইনজুরির কারণে বাদ পড়বেন শরিফুল।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ,রিশাদ হোসেন, শেখ মাহাদী/তানজিদ হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি