রিশাদের জোড়া শিকার, দেখেনিন সর্বশেষ স্কোর
আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে টস হেরে ব্যাটিং শুরু করেছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদর লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৫ ওভারে ৫ উইকেটে ১০২ রান। ২৪ বলে ২০ রানে ব্যাট করছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও ৩ বলে ২ রানে ব্যাটিং করছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
তৃতীয় ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৮ বলে ১০ করে আউট হতে হয়েছে মেন্ডিসকে। পাওয়ার প্লের শেষ ওভারটি করতে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম বলেই উইকেট পান এই পেসার। মুস্তাফিজের বলে মিড অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে তানজিম সাকিবের হাতে ধরা পড়েন ৫ বলে ৪ রান করা কামিন্দু মেন্ডিস।
বাঁহাতি এই পেসারের ফুলার লেংথের স্লোয়ার ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে কভারে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়েছেন। দারুণ ব্যাটিং করতে থাকা নিশানকাকে ফিরতে হয় ২৮ বলে ৪৭ রানের দারুণ এক ইনিংস খেলে। নিজের তৃতীয় ওভারে প্রথম বলেই দুই উইকেট তুলে নেন রিশাদ হোসেন। ২১ বলে ১৯ রা করা চারিথ আসালাঙ্কাকে ফেরান রিশাদ। এরপরের বলেই শূন্য রানে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফেরান তিনি।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মহেশ থিকশানা, নুয়ান থুসারা ও মাথিশা পাথিরানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live