২৪ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আরও
আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে টস হেরে ব্যাটিং শুরু করেছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান স্কোর বোর্ডে জমা করে শ্রীলঙ্কা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১২৫ রান।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় বাংলাদেশ। ধনাঞ্জয়া ডি সিলভার বলে ডাক মারেন সৌম্য সরকার। ৬ বলে ৩ রান করা তামিমকে ফেরান নুয়ান থুসারা। নিজের তৃতীয় ওভারে ১৩ বলে ৭ রান করা নাজমুল হোসেন শান্তকে ফেরান নুয়ান থুসারা। তবে বাংলাদেশের জয়ের ভীত গড়ে দেন তাওহীদ হৃদয়। ২০ বলে ৪০ রান করে হাসারাঙ্গার বলে কাটা পড়েন তিনি। ঐ ওভারে পর পর তিন বলে ৩ ছক্কা মারেন তাওহীদ হৃদয়। তবে ৪র্থ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।
বাংলাদেশের জয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিটন দাস। একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন লিটন দাস। ৩৮ বলে ৩৬ রান করা লিটন দাসকে ফেরান হাসারাঙ্গা।
তৃতীয় ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৮ বলে ১০ করে আউট হতে হয়েছে মেন্ডিসকে। পাওয়ার প্লের শেষ ওভারটি করতে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম বলেই উইকেট পান এই পেসার। মুস্তাফিজের বলে মিড অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে তানজিম সাকিবের হাতে ধরা পড়েন ৫ বলে ৪ রান করা কামিন্দু মেন্ডিস।
বাঁহাতি এই পেসারের ফুলার লেংথের স্লোয়ার ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে কভারে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়েছেন। দারুণ ব্যাটিং করতে থাকা নিশানকাকে ফিরতে হয় ২৮ বলে ৪৭ রানের দারুণ এক ইনিংস খেলে। নিজের তৃতীয় ওভারে প্রথম বলেই দুই উইকেট তুলে নেন রিশাদ হোসেন। ২১ বলে ১৯ রা করা চারিথ আসালাঙ্কাকে ফেরান রিশাদ। এরপরের বলেই শূন্য রানে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফেরান তিনি। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রিশাদ।
আবারও নিজের শেষ ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ২৬ বলে ২১ রান করা ধনাঞ্জয়া ডি সিলভাকে ফেরান রিশাদ হোসেন। তাসকিন তার শেষ ওভারের শেষ বলে ৩ বলে ৭ রান করা দাসুন শানাকা ফেরান তিনি। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। নিজের শেষ ওভারের ৫ম বলে শূন্য রানে মহেশ থিকশানা ফেরান মুস্তাফিজ। ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজ। নিজের শেষ ওভারের ৫ম বলে ১৯ বলে ১৬ রান করা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফেরান তানজিম হাসান সাকিব। ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১০৮ রান। জয়ে জন্য শেষ ২৪ বল থেকে প্রয়োজন ১৭ রান।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মহেশ থিকশানা, নুয়ান থুসারা ও মাথিশা পাথিরানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘জেড’ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- রমজানজুড়ে স্কুল বন্ধ থাকবে কিনা জানিয়ে দিল হাইকোর্ট
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- শেষ হলো পাকিস্তান বনাম ভারতের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ভারত বনাম পাকিস্তান: ইশান কিশানের বিধ্বংসী ব্যাটিং, সরাসরি দেখুন Live
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের