হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো আয়ারল্যান্ড ও রোনালদোর পর্তুগালের ম্যাচ, দেখেনিন ফলাফল
ক্রিস্তিয়ানো রোনালদো আবারও প্রমাণ করলেন যে বয়স কেবলই একটি সংখ্যা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে দুটি দুর্দান্ত গোল উপহার দিলেন তিনি এবং গড়লেন এক অনন্য রেকর্ড। রোনালদোর উজ্জ্বল পারফরম্যান্সে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ জয় পেল পর্তুগাল।
মঙ্গলবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল জয় পায়। জোয়াও ফেলিক্স দলকে এগিয়ে নেওয়ার পর রোনালদো দুটি গোল করেন।
গত সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে রোনালদো স্কোয়াডে ছিলেন না। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে দলে থাকলেও পুরোটা সময় বেঞ্চে কাটান। মূল প্রতিযোগিতা শুরুর দুই দিন আগে, শেষ প্রস্তুতি ম্যাচে শুরুর একাদশে মাঠে নামেন ৩৯ বছর বয়সী তারকা।
রাফায়েল লেয়াও ও জোয়াও ফেলিক্সকে নিয়ে আক্রমণভাগ সাজান পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল।
গোলের জন্য অপেক্ষা দীর্ঘ হয়নি। অষ্টাদশ মিনিটে ডান দিক থেকে ব্রুনো ফের্নান্দেসের পাস পেয়ে কোনাকুনি শট নেন ফেলিক্স, যা জালে জড়ায়।
প্রথমার্ধে একচেটিয়া চাপ ধরে রাখার পর ৫০তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। রুবেন নেভেসের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে, একজনকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান তিনি।
রোনালদো আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে টানা ২১ পঞ্জিকাবর্ষে গোলের কীর্তি গড়লেন। পর্তুগাল মূল দলের হয়ে তার অভিষেক ২০০৩ সালে, পরের বছর পান প্রথম গোলের দেখা, সেই থেকে প্রতি বছর গোল করেছেন।
১০ মিনিট পর আরও একটি দারুণ গোলে স্কোরলাইন ৩-০ করেন রোনালদো। বাঁ দিক থেকে দিয়োগো জটার পাস পেয়ে প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শটে গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
আল নাসরের হয়ে ২০২৩-২৪ মৌসুমে ৪৪ গোল করা রোনালদো এই বছর দেশের হয়ে প্রথম জালের দেখা পেলেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড অনেক আগে থেকেই তার, সংখ্যাটা বেড়ে হলো ১৩০।
ফুটবলের রাজা পেলে ব্রাজিলের হয়ে গোল করেছিলেন ৭৭টি, রোনালদো তার চেয়ে বেশি গোল (৭৮টি) করেছেন বয়স ৩০ পার হওয়ার পর। ম্যানচেস্টার ইউনাইটেড, রেয়াল মাদ্রিদ ও ইউভেন্তুসের সাবেক তারকার ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট গোল হলো ৮৯৫টি।
পুরো ম্যাচে ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে পর্তুগাল ২০টি শট নেয়, যার মধ্যে ৯টি লক্ষ্যে ছিল। কয়েকটি সুযোগ নষ্ট না হলে ব্যবধান আরও বড় হতে পারত। আক্রমণের সামনে তেমন কিছুই করতে পারেনি আইরিশরা।
মার্তিনেসের কোচিংয়ে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত ১১ ম্যাচ খেলে সবগুলো জিতেছিল পর্তুগাল। তবে গত মার্চে স্লোভেনিয়ার মাঠে ২-০ গোলে হার ও ক্রোয়াটদের বিপক্ষে হারের পর সমালোচনার মুখে পড়ে দলটি।
তবে আয়ারল্যান্ডের বিপক্ষে গোছানো পারফরম্যান্সে ঠিক সময়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিতে পারল তারা। এবার মূল লড়াইয়ে নামার পালা।
জার্মানিতে আগামী শুক্রবার পর্দা উঠবে এবারের ইউরোর। ১৯ জুন চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে পর্তুগাল। 'ডি' গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও জর্জিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- ‘জেড’ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- রমজানজুড়ে স্কুল বন্ধ থাকবে কিনা জানিয়ে দিল হাইকোর্ট
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা