সুপার এইটে যেতে এখন যেসব সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে
বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম দুই ম্যাচ হারার ফলে দলটি বেশ চাপে রয়েছে। তবে কানাডাকে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার পর সুপার এইটে যাওয়ার লড়াইয়ে টিকে রয়েছে বাবর আজমের দল।
মঙ্গলবার (১১ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের 'এ' গ্রুপের ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নেমে কানাডা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৬ রান করে। জবাবে, পাকিস্তান ১৫ বল বাকি রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তানের পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। তবে, আশার বাতি এখনও জ্বলছে। পাকিস্তানের কাছে হেরে কানাডার শেষ আটে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে। ভারতের দারুণ ছন্দের কারণে এখন লড়াইটা পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। আজ রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে যুক্তরাষ্ট্র। এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে শেষ আটে, হারলে অপেক্ষা করতে হবে।
সমীকরণ অনুযায়ী, পাকিস্তানকে সুপার এইটে যেতে হলে যুক্তরাষ্ট্রকে তাদের পরের দুই ম্যাচেই হারতে হবে। সেক্ষেত্রে মাত্র দুই ম্যাচ জিতেই শেষ আটে যাওয়ার সুযোগ থাকবে পাকিস্তানের। তবে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেতেই হবে এবং নেট রানরেটেও এগিয়ে থাকতে হবে।
যদি আজ যুক্তরাষ্ট্র জিতে যায় তবে লড়াইটা হবে ভারত ও পাকিস্তানের মধ্যে। তখন ভারতের জয় কিংবা ড্র করলে তারা পৌঁছে যাবে সুপার এইটে। আর ভারত হারলে পাকিস্তানের সম্ভাবনা বাড়বে। সেক্ষেত্রে শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর পাশাপাশি ভারতকে নেট রানরেটেও পেছনে ফেলতে হবে। কিন্তু এই দ্বিতীয় সমীকরণ আপাতত ভক্তদের কাছে বেশ কঠিন মনে হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live