১৯ বলে ম্যাচ জিতে যত বিশ্ব রেকর্ড গড়লো ইংল্যান্ড
সুপার এইটে যাওয়ার লড়াইয়ে থাকা ইংল্যান্ড গত রাতে ওমানের বিপক্ষে ‘আহত বাঘ’–এর মতো ঝাঁপিয়ে পড়েছিল। টস হেরে আগে ব্যাট করতে নামা ওমানকে মাত্র ৪৭ রানে গুটিয়ে দেন জফরা আর্চার, মার্ক উড আর আদিল রশিদ। এই রান তাড়া করতে নেমে জস বাটলার ও ফিল সল্ট মাত্র ১৯ বলের মধ্যেই ম্যাচ শেষ করেন।
মাত্র ৯৯ বলের মধ্যেই খেলা শেষ করে ইংল্যান্ড ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয়। এই জয়ে সুপার এইটে ওঠার জন্য রান রেটও বড় অঙ্কে বাড়িয়ে নেয় ইংল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ড যদি অস্ট্রেলিয়ার কাছে হারে এবং ইংল্যান্ড যদি নামিবিয়াকে হারাতে পারে তবে বাটলারদের পরের ধাপে ওঠা নিশ্চিত হয়ে যাবে।
অ্যান্টিগার নর্থ সাউন্ডে টস জেতার পর থেকেই ইংল্যান্ড ম্যাচের নিয়ন্ত্রক হয়ে ওঠে। ইনিংসের দ্বিতীয় ওভারে ওমানের ওপেনার প্যাট্রিক আঠাবলেকে ফিরিয়ে ধসের শুরুটা করেন আর্চার। এরপর উড ও আদিল রশিদ যোগ দেন ধ্বংসযজ্ঞে। ২৪ রানে ২ উইকেট হারানো ওমান এরপর মাত্র ২৩ রানে বাকি ৮ উইকেট হারায়। আদিল রশিদ ৪ ওভারে ১১ রানে ৪ উইকেট নেন, আর উড ও আর্চার ১২ রানে ৩টি করে উইকেট শিকার করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো দলের তিন বোলার তিন বা তার বেশি উইকেট নিয়ে প্রতিপক্ষকে অলআউট করলেন।
ইংল্যান্ডের রেকর্ড বৃষ্টির এখানেই শেষ নয়। রান তাড়ায় বিলাল খানের প্রথম দুই বলেই ফিল সল্ট ছয় মেরে বিশ্বকাপ তো বটেই, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই ইনিংসের প্রথম দুই বলে ছয় মারার প্রথম ঘটনা ঘটান। যদিও সল্ট তৃতীয় বলেই আউট হন। পরের ওভারে উইল জ্যাকসও আউট হন। তবে বাটলার রান রেট বাড়ানোর উদ্দেশ্যে তৃতীয় ওভারে বিলালের ৬ বল থেকে ৪টি চার আর একটি ছয় মেরে ২২ রান তুলে নেন। চতুর্থ ওভারের প্রথম বলে ফাইয়াজ বাটকে চার মেরে জয় নিশ্চিত করেন জনি বেয়ারস্টো। ইংল্যান্ড ৮ উইকেটে ১০১ বল বাকি রেখে জয় পায়।
বলের দিক থেকে বিশ্বকাপে সবচেয়ে বড় জয় এটি। পেছনে পড়েছে ২০১৪ আসরে চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার ৯০ বল বাকি রেখে তোলা জয়। ১০ বছর আগের সেই ম্যাচে খেলা হয়েছিল মোট ৯৩ বল। দ্বিতীয় সর্বোচ্চ ৯৯ বল খেলা হলো ইংল্যান্ড-ওমান ম্যাচে।
ইংল্যান্ডের ১০১ বল বাকি থাকতে জয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণাঙ্গ সদস্যদেশের সবচেয়ে বড় জয়, এখানে পেছনেও পড়েছে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচই।
তবে এসব রেকর্ড নয়, ইংল্যান্ড সবচেয়ে বেশি খুশি রান রেটের জন্য। ‘বি’ গ্রুপে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের নেট রানরেট ৩.০৮১। সমান ম্যাচে ৫ পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে থাকা স্কটল্যান্ডের ২.১৬৪। অস্ট্রেলিয়া ৬ পয়েন্ট নিয়ে আগেই সুপার এইট নিশ্চিত করেছে। ৪ ম্যাচের সব কটিতে হেরে সবার আগে বিশ্বকাপ অভিযান শেষ করেছে ওমান।
সংক্ষিপ্ত স্কোর:
ওমান: ১৩.২ ওভারে ৪৭ (আঠাবলে ৫, প্রজাপতি ৯, ইলিয়াস ৮, মাকসুদ ১, কাইল ১, আইয়ান ১, শোয়াইব ১১, মেহরান ০, ফাইয়াজ ২, কলিমউল্লাহ ৫, বিলাল ০*; টপলি ৩-০-১২-০, আর্চার ৩.২-১-১২-৩, উড ৩-০-১২-৩, রশিদ ৪-০-১১-৪)।
ইংল্যান্ড: ৩.১ ওভারে ৪৮/২ (সল্ট ১২, বাটলার ২৪*, জ্যাকস ৫, বেয়ারস্টো ৮*; বিলাল ২-০-৩৬-১, কলিমউল্লাহ ১-০-১০-১, ফাইয়াজ ০.১-০-৪-০)।
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: আদিল রশিদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!