বুদ্ধির পরিচয় দিয়ে আইসিসির প্রশংসা কুড়ালেন ওপেনার তানজিদ তামিম
নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সুপার এইটের পথে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। ডাচদের ১৬০ রানের লক্ষ্য দিয়ে ২৫ রানে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্ত'র দল। এই জয় দলের সামগ্রিক পারফরম্যান্সের ফল হলেও, বিশেষভাবে প্রশংসা কুড়িয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
প্রথমে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়েন তানজিদ। পাওয়ার প্ল'র তৃতীয় ওভার চলাকালীন একটি বল লাফিয়ে উঠে আটকে যায় এই ওপেনারের হেলমেটে। সেই সময়ে হেলমেটে আটকে যাওয়া বল ফিল্ডাররা ধরে ফেলার আগেই মাটিতে স্পর্শ করান তানজিদ।
বাঁহাতি এই ব্যাটারের তাৎক্ষণিক বুদ্ধিমত্তার কারণে আইসিসি তার প্রশংসা করেছে। হেলমেটে আটকে যাওয়া বলের মুহূর্তটি নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করে তানজিদের প্রশংসা করেছে তারা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, ‘শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা।’
বাংলাদেশের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা এটি। নেদারল্যান্ডসের পেসার ভিভিয়ান কিংমারের করা পঞ্চম বলটি বাউন্স করে তানজিদের হেলমেটে আঘাত করে। তবে, বল হেলমেটে আটকে যাওয়ায় কোনো ক্ষতি হয়নি তার। আসলে হেলমেটে আটকে যাওয়ায় বল তার মুখে আঘাত করতে পারেনি।
ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে তানজিদ তামিম বলেন, ‘দুর্ভাগ্যক্রমে বলটা বাউন্স করেছিল। ফলে ঠিকমতো ব্যাটে-বলে সংযোগ করতে পারিনি এবং তা আমার হেলমেটে আঘাত করে। আমি ঠিক ছিলাম। আমি আসলে তখন চিন্তা করছিলাম বল হয়তো ওপরে উঠে গেছে। কিন্তু দেখি বল আমার হেলমেটের পাশে আটকে গেছে। এ সময় আমি ভাবছিলাম তারা (প্রতিপক্ষ) এসে হয়তো বল ধরে আউটের আবেদন করতে পারে। তাই হেলমেট খুলে মাটিতে রাখি। এতে করে তারা আউট করতে পারেনি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!