এক পরিবর্তন নিয়ে নেপালের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের খুব কাছে আছে বাংলাদেশ। ইতিমধ্যে বিশ্বকাপে তিন ম্যাচ খেলে দুই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে টাইগাররা। গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে শান্ত বাহিনী। এই ম্যাচে জিতলে সুপার এইটে যেতে আর কোনো বাধা থাকবে না বাংলাদেশের। তবে না জিতলেও সুপার এইটে যাওয়া সম্ভাবনা থাকবে বাংলাদেশের।
এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা ফর্মে নেই। যা চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে।
নেপালের বিপক্ষে ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে। তিন নম্বরে ব্যাটিংয়ে আসবেন লিটন দাস। চারে ব্যাটিংয়ে আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাঁচে ব্যাটিংয়ে আসবেন ছন্দে থাকা তাওহীদ হৃদয়।
৬ নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিসার মাহমুদউল্লাহ রিয়াদ। ৭ নম্বরে দেখা যাবে তরুন ব্যাটার জাকের আলী অনিককে। ৮ নম্বরে ব্যাটিংয়ে আসবেন রিশাদ হোসেন।
স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে রিশাদ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদকে। পেস বিভাগ সামলাবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব অথবা শরিফুল ইসলাম।
নেপালের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব/শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা