দক্ষিণ আফ্রিকার বনাম নেপালের ম্যাচর পর পাল্টে গেল বাংলাদেশের ‘সুপার এইট’ এর সমীকরণ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় থেকে মাত্র এক রানের দূরত্বে দাঁড়িয়েও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে নেপালকে। এই হারের ফলে বিশ্বকাপ থেকেও বিদায় নিতে হয়েছে 'হিমালয় কন্যা' নেপালকে। বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে জয় পেলেও নেপালের পয়েন্ট হবে ৩, যেখানে বাংলাদেশ ইতোমধ্যেই ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
নেপালের বিদায় হলেও গ্রুপ ডি-তে নাটকীয়তা শেষ হয়নি। নেপালের সঙ্গে শ্রীলঙ্কাও বিদায় নিয়েছে, এবং দক্ষিণ আফ্রিকা আগেই সুপার এইটে জায়গা করে নিয়েছে। এখন সুপার এইটের ‘ডি-২’ স্পটের জন্য লড়াইয়ে রয়েছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। আগামী ১৭ জুন ভোরে হবে চূড়ান্ত নিষ্পত্তি—কারা যাবে শেষ আটে।
সমীকরণে বাংলাদেশ এগিয়ে আছে। নেপালের বিপক্ষে জয় পেলেই বাংলাদেশ চলে যাবে সুপার এইটে। এমনকি সেন্ট ভিনসেন্টে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ পাবে ১ পয়েন্ট এবং মোট পয়েন্ট হবে ৫। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ জিতলেও নেদারল্যান্ডসের পয়েন্ট (৪) বাংলাদেশের তুলনায় কমই থাকবে।
তবে যদি বাংলাদেশ নিজেদের ম্যাচে হেরে যায় এবং নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তখন গাণিতিক হিসাব সামনে আসবে। এই ক্ষেত্রে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট সমান ৪ হবে। তখন রানরেট কম হলে বাংলাদেশ বাদ পড়ে যাবে।
বর্তমানে রানরেটের হিসেবে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। টাইগারদের রানরেট ০.৪৭৮, যেখানে নেদারল্যান্ডসের রানরেট -০.৪০৮। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে জয় পেতে হবে বা বাংলাদেশকে বড় ব্যবধানে হারতে হবে যাতে বাংলাদেশ ছিটকে পড়ে।
সুপার এইটে জায়গা করে নেওয়ার জন্য বাংলাদেশের সামনে সুযোগ অনেক বেশি, তবে নাটকীয়তার শেষ হতে এখনো বাকি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live