বিশ্বকাপে ফিক্সিংয়ের চেষ্টা
প্রতিটি বিশ্বকাপের আগেই অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যাচ ফিক্সিং বিষয়ে সতর্ক করে থাকে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট। এবারও তার ব্যতিক্রম ছিল না। তবুও ফের আলোচনায় এসেছে ফিক্সিং ইস্যু। চলমান বিশ্বকাপে একটি দলের ক্রিকেটারকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১৮ জুন) ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি দেশটির বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে এই ফিক্সিংয়ের খবর প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা আইসিসির সহযোগী সদস্য উগান্ডার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। জানা গেছে, দলটির এক ক্রিকেটারকে এই ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, আর এটি দিয়েছেন কেনিয়ার এক সাবেক পেসার।
প্রতিবেদনটি আরও উল্লেখ করে, ওয়েস্ট ইন্ডিজে যখন গ্রুপপর্বের ম্যাচগুলো চলছিল, তখনই এই প্রস্তাব দেওয়া হয়। উগান্ডার ওই ক্রিকেটারকে একাধিকবার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং ভিন্ন ভিন্ন নম্বর থেকে তার সঙ্গে যোগাযোগও করা হয়।
পরবর্তীতে উগান্ডার সেই ক্রিকেটার দ্রুত আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে বিষয়টি অবহিত করেন। ফলে এই ঘটনা বেশিদূর গড়ায়নি। তবে, এরইমধ্যে কেনিয়ার সেই পেসারের বিষয়ে সহযোগী দেশগুলোকে সতর্ক করেছে আইসিসি।
এই বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আইসিসির এক কর্মকর্তা পিটিআইকে জানান, ‘সেই ব্যক্তিটি যে উগান্ডার খেলোয়াড়দের টার্গেট করেছে, বিষয়টিতে আমরা অবাক নই। কারণ বড় দলগুলোর তুলনায় ছোট দলগুলোর খেলোয়াড়রাই তাদের মূল লক্ষ্য থাকে। তবে, স্বস্তির বিষয় যে, ওই ক্রিকেটার দ্রুতই বিষয়টি অ্যান্টি করাপশন ইউনিটকে জানিয়েছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live