আকস্মিক মৃত্যু: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই না ফেরার দেশে চলে গেলেন ভারতের তারকা ক্রিকেটার
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে রাতে আফগানিস্তানকে মোকাবিলা করবে ভারত। তবে মাঠে নামার আগেই রোহিত-কোহলিরা পেয়েছেন দুঃসংবাদ। সাবেক ভারতীয় ক্রিকেটার ডেভিড জনসন নিজ অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (২০ জুন) কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) ডেভিডের আকস্মিক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
কেএসসিএ-এর এক কর্মকর্তা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, ডেভিড তার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে পড়ে গিয়েছিলেন। তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
ডেভিডের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। নিজের ফেরিফায়েড এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্ট থেকে এক পোস্টে ডেভিডের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।
পোস্টে জয় শাহ লিখেছেন, "আমাদের সাবেক ভারতীয় ফাস্ট বোলার ডেভিড জনসনের পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা। খেলায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।"
ভারতের হয়ে মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলেছেন ডেভিড, সেটি ১৯৯৬ সালে। এছাড়া কর্ণাটকের হয়ে ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এই সাবেক পেসার। সেখানে তার সঙ্গে খেলেছেন অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ, ভেঙ্কটেশ প্রসাদ এবং ডোড্ডা গণেশের মতো তারকা ক্রিকেটাররা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!