গোল, গোল, গোল, শেষ মূহুর্তের নাঠকীয়তায় শেষ হলো আর্জেন্টিনা বনাম কানাডার ম্যাচ, দেখেনিন ফলাফল
কোপা আমেরিকার ৪৮তম আসরের উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নেমেছে শক্তিশালী আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হওয়া এই ম্যাচে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়েছে। উভয় দলই একাধিক সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।
প্রথমার্ধে আর্জেন্টিনা ৬৬ শতাংশ বল দখলে রেখে ৭টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ২টি। অন্যদিকে, কানাডা ৩৪ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষের ডেরায় ৭ বার বল পাঠায়, যার মধ্যে ১টি ছিল লক্ষ্যে।
ম্যাচের শুরুতেই আর্জেন্টিনার লিওনার্দো পারেদেস বক্সের বাইরে থেকে একটি শট নেন, যা পোস্টের একটু ওপর দিয়ে চলে যায়। দশম মিনিটে মেসি একা গোলরক্ষকের সামনে গিয়ে শট নেন, কিন্তু সেটি পোস্টের ডানদিক ঘেঁষে বাইরে চলে যায়। রেফারি অবশ্য অফসাইডের বাঁশি বাজান। কানাডাও আর্জেন্টিনার রক্ষণে ভীতি ছড়ায়। টাজন বুকাননের বাঁ পায়ের শট পোস্টের ডানপাশ দিয়ে চলে যায়।
৪০তম মিনিটে আর্জেন্টিনা সবচেয়ে সহজ সুযোগ পায়। রড্রিগো ডি পলের ক্রস থেকে ম্যাক অ্যালিস্টার হেড করলে কানাডার গোলরক্ষক দুর্দান্তভাবে রুখে দেন। প্রথমার্ধের শেষদিকে কানাডাও একটি দারুণ সুযোগ পেয়েছিল। ইউসতাকিউওর হেড এমিলিয়ানো মার্টিনেজ দৃঢ়ভাবে রুখে দেন।
বিরতির পর আর্জেন্টিনা দ্রুত আক্রমণে আসে এবং ৪৯তম মিনিটে ম্যাক অ্যালিস্টার গোল করে দলকে এগিয়ে নেন। ৮৮ মিনিটে গোল করে দলকে আরও এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে কানাডার বিপক্ষে জিতে কোপা আমেরিকা শুরু করলো আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live