অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত
আজ সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই রানের জন্য সংগ্রাম করতে থাকে বাংলাদেশ। আজও ডাক মারেন ওপেনার তানজিদ তামিম। এরপর শান্ত ও লিটন দাস ৪৮ বলে ৫৮ রানের পার্টনারশীপ করেন।
২৫ বলে ১৬ রান করে লিটন ফিরলে ভাঙে এই জুটি। ৪ বলে ২ রান করে আউট হন রিশাদ। ৩৬ বলে ৪১ রান করেন নাজমুল হোসেন শান্ত। ১০ বলে ১৮ রান করেন সাকিব। ৩ বলে ২ রান করেন মাহমুদউল্লাহ। ডাক মারেন শেখ মাহাদী। ২৮ বলে ৪০ রান করেন তাওহীদ হৃদয়। ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন তাসকিন। ৩ বলে ৪ রান করে অপরাজিত থাকেন তানজিম সাকিব।
শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রান স্কোর বোর্ডে জমা করে বাংলাদেশ। জয়ে জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৪১ রান। জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার। ২১ বলে ৩১ রান করে রিশাদ বলে হেড ফিরলেও ফিফটি তুলে নেন ডেভিড ওয়ার্নার। ৬ বলে ১ রান করেন মার্শ। তাকেও ফেরান রিশাদ। ৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার। ৬ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। বৃষ্টি আইনে ২৮ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
ম্যাচ শেষে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। তিনি মনে করেন উইকেট ভালো ছিল। এই উইকেটে ১৭০ রান করা উচিত ছিল। শান্ত বলেন, "এই ধরনের দলের বিরুদ্ধে আপনাকে কিছু ঝুঁকি নিতে হয়, যেমন আমরা রিশাদকে চার নম্বরে পাঠিয়েছি। আমরা কিছু ভিন্ন কিছু চেষ্টা করেছি।
আজ রান পেয়েছেন অধিনায়ক শান্ত। এই নিয়ে তিনি বলেন, দায়িত্ব নেওয়া উপভোগ করছি এবং এটা করতে ভালোবাসি। এখন পর্যন্ত ভালো করছি। আশা করি আরও অবদান রাখতে পারব।
পরবর্তী ম্যাচে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের। এই নিয়ে শান্ত বলেন, আজকে রান করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা শেষ কয়েকটি ম্যাচে সংগ্রাম করেছিলাম। বোলিং ইউনিট গত ২-৩ ম্যাচে ভালো কাজ করেছে, তাই আশা করি বোলাররা তাদের ফর্ম অব্যাহত রাখবে।"
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live