আর্জেন্টিনার জয়ের দিনে ইতিহাস গড়লেন লিওনেল মেসি
রেকর্ডটা প্রায় তিন বছর ধরে আরেকজনের সঙ্গে ভাগ করতে হচ্ছিল। কিন্তু খেলোয়াড়ের নাম যখন লিওনেল মেসি, তখন রেকর্ডটা তাঁর হওয়ার সম্ভাবনাই বেশি। অবশেষে সেটাই হলো!
আজ কানাডার বিপক্ষে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেই আর্জেন্টিনা অধিনায়ক হয়ে গেলেন এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার। এ নিয়ে কোপার সাতটি আসরে খেলতে নামা মেসির এটি ছিল ৩৫তম ম্যাচ। পেছনে ফেলেছেন চিলির প্রয়াত গোলকিপার সের্হিও লিভিংস্টোনকে। ১৯৪১ থেকে ১৯৫৩ সালের মধ্যে লিভিংস্টোন সাত আসর মিলিয়ে ৩৪ ম্যাচ খেলেছিলেন।
মেসির নতুন রেকর্ডের দিনে প্রত্যাশিতভাবে কানাডার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। দুটি গোলেই অবদান রেখেছেন মেসি। তবে নিজে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছেন। ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। শট নিয়েছে ১৯টি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। এরপরও জয়ের ব্যবধান বাড়েনি মেসির অবিশ্বাস্য কিছু মিসের কারণেই।
**কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার:**
|
ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা আছে শীর্ষে, কানাডার অবস্থান ৪৮তম। শক্তিমত্তা-সামর্থ্যে যোজন যোজন পিছিয়ে থাকা একটি দলের বিপক্ষে নিশ্চয় আরও বড় জয়ই প্রত্যাশা করেছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা।
সেটা কেন হয়নি, ব্যাখ্যা দিতে গিয়ে মেসি বলেছেন, "আমাদের জন্য আজ জায়গা খুঁজে পাওয়া কঠিন ছিল। বেশির ভাগ প্রতিদ্বন্দ্বীই আমাদের চেয়ে ভিন্নভাবে খেলে থাকে। বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে ও এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যেতে আমাদের ধৈর্য ধরতে হয়েছে। (আগামী ম্যাচগুলোতেও) আমাদের ধৈর্য ধরে রেখে খেলা চালিয়ে যেতে হবে এবং সুযোগ এলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে।"
কানাডা যে সহজে আর্জেন্টিনাকে জিততে দেবে না, সে ধারণা নিয়েই মাঠে নেমেছিলেন মেসি, "আমরা জানতাম কঠিন এক ম্যাচ হতে চলেছে। ওরা শরীরী ফুটবল খেলবে। প্রথমার্ধে খুব কম জায়গা পেয়েছি। সৌভাগ্যক্রমে আমরা দ্বিতীয়ার্ধে দ্রুত লক্ষ্য খুঁজে পেয়েছি। তারপরও কাজটা কঠিন ছিল।"
আর্জেন্টিনার পরের ম্যাচ আগামী বুধবার চিলির বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!