MD. Razib Ali
Senior Reporter
দুই পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
আজ সুপার এইটে নিজেদেরে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ২৮ রানে হারে টাইগাররা। ফলে এই ম্যাচটা জিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায় টাইগাররা। বাংলাদেশের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে আসতে পারে বেশ কয়েকি পরিবর্তন। বাদ পড়তে পারেন পেসার তাসকিন।
চলুন দেখে নেয়া যাক কেমন হতে পারে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সবচেয়ে চিন্তার জায়গা হলে টপ অর্ডারের রান খরা। জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র সিরিজ আর এখন বিশ্বকাপেও রান পাচ্ছে না লিটন শান্তরা। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছে ভালো কোনো বিকল্প নাই। সৌম্য সরকার আছে। সে তো নিজেই সংগ্রাম করছে। তাইতো বাংলাদেশের ওপেনিং পজিশনে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও লিটন দাসকে।
অষ্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে স্টাইলে রান পাওয়া নাজমুল হোসেন শান্ত আসবেন তিন নম্বরে ব্যাটিং করতে। চারে ব্যাটিংয়ে আসবেন সাকিব আল হাসান। পাঁচে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের একমাত্র ফর্মে থাকা ব্যাটার তাওহীদ হৃদয়। ৬ নম্বরে ব্যাটিংয়ে আসবেন দেশ সেরা ফিনিসার মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও বেশ কয়েকটি ম্যাচ থেকে নিজের স্বভাব জাত ব্যাটিং করতে পারছেন না তিনি। এই ম্যাচে একাদশে দেখা যেতে পারে আরেক ব্যাটার জাকের আলি অনিককে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন স্পিনার শেখ মেহেদী।
বাংলাদেশের পেস বিভাগে দেখা যেতে পারে একটি পরিবর্তন। তাসকিনের জায়গাতে আসতে পারেন শরিফুল ইসলাম। তাছাড়া ফর্মের তুঙে থাকা মুস্তাফিজ ও তানজিম সাকিবতো থাকছেন। স্পিনা বিভাগে সাকিবের সাথে মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেন। এবারের বিশ্বকাপে নিজের প্রতিভার ছাপ রাখছেন রিশাদ। দেখিয়ে দিয়েছেন সুযোগ পেল বাংলাদেশের লেগ স্পিনাররা বিশ্ব মঞ্চে কাঁপিয়ে দিতে পারে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- ‘জেড’ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- রমজানজুড়ে স্কুল বন্ধ থাকবে কিনা জানিয়ে দিল হাইকোর্ট
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা