২০ বছরের ইতিহাস পাল্টে দিয়ে পেরু-চিলির ড্র
শুরু হয়ে কোপা আমেরিকার উত্তেজনা। নিজেদের প্রথম ম্যাচেই পেরু ও চিলি গোলশূন্য ড্র। ২০ বছর পর পেরু ও চিলির মুখোমুখি হওয়া কোনো ম্যাচ ড্র হলো। সর্বশেষ ১৯৮৯ সালে পেরু-চিলির ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এই ড্রয়ের ফলে গ্রুপ 'এ'তে নিজেদের সম্ভাবনা ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে দুই দল।
কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে আজ ভোরে (২২ জুন) গ্রুপ 'এ'তে টেক্সাসে হওয়া এই ম্যাচে কোন দলই গোল করতে পারেনি। গোলশূন্য ড্র থেকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লাতিন আমেরিকার দুই দেশকে। টেক্সাসে দাপটের সঙ্গেই ম্যাচ শুরু করে শুরুতে চিলিকে চাপে রাখে পেরু। তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি চিলি।
ম্যাচের ১৬ মিনিটে ভিক্টর দাভিলার ক্রস থেকে গোলমুখে একা বল পেয়েও সবচেয়ে সহজ সুযোগটা মিস করেন এলেক্সিস সানচেজ। ২০ মিনিটে পেরুর এডিসন ফ্লোরেসের দূরপাল্লার শট গোলবারের ঠিকানা খুঁজে পায়নি। ২৭ মিনিটে চিলির ভিক্টর দাভিলার হেড সামান্য একটু উপর দিয়ে চলে যায়। ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও বল দখলে এগিয়ে থাকে চিলি। ৬২ মিনিটে দাভিলার শট রুখে দেয় পেদ্রো গালিসে। ৭৯ মিনিটে ম্যাচে নিজেদের সবচেয়ে ভালো সুযোগ পায় পেরু। লাপাদুলার ভলি দারুণভাবে রুখে দেন চিলির ক্লদিও ব্রাভো। ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
ম্যাচজুড়ে আক্রমণ ও সুযোগ তৈরিতেও পেরুর ওপর আধিপত্য দেখিয়েছে চিলি। ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল রেখে ১১টি শট নেয় চিলি, তবে লক্ষ্যে রাখতে পেরেছে শুধু একটি শট। অন্যদিকে ৩৫ শতাংশ বলের দখল রাখা পেরু ৭টি শট নিয়ে ৪টিই লক্ষ্যে রাখে। আগামী বুধবার চিলি নিজেদের পরের ম্যাচ খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। একই দিন অন্য ম্যাচে পেরুর প্রতিপক্ষ কানাডা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live