২৪ রানের পাশাপাশি ২ উইকেট নিলেন রিশাদ, ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুন করে ভারতের দুই ওপেনার রোহিত শার্মা ও বিরাট কোহলি। ১১ বলে ২৩ রান করা রোহিতকে ফেরান সাকিব।
অন্য দিকে দারুন ব্যাটিং করতে থাকা কোহলিকে ফেরান তানজিম সাকিব। ২৮ বলে ৩৭ রান করেন তিনি। ২৪ বলে ৩৬ রান করা রিশাব পান্টকে ফেরান রিশাদ হোসেন। ২ বলে ৬ রান করা সূর্যকুমারকে ফেরান তানজিম হাসান সাকিব। ২৪ বলে ৩৬ রান করেন দুবে। তাকে ফেরান রিশাদ হোসেন। ২৭ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন হার্দিক। ৫ বলে ৩ রান করে অপরাজিত থাকেন অক্ষর। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। ১টি উইকেট নেন সাকিব আল হাসান।
শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান করে ভারত। বড় রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে বাংলাদেশ। ১০ বলে ১৩ রান করেন লিটন দাস। ৩১ বলে ২৯ রান করেন তানজিদ হাসান তামিম। ৩২ বলে ৪০ রান করেন শান্ত। ৬ বলে ৪ রান করেন তাওহীদ হৃদয়। ৭ বলে ১১ রান করেন সাকিব। ৪ বলে ১ রান করেন জাকের আলী। ১০ বলে ২৪ রান করেন রিশাদ হোসেন। ১৫ বলে ১৩ রান করেন মাহমুদউল্লাহ।
২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান স্কোর জমার করে বাংলাদেশ। ফলে ৫০ রানের বিশাল জয় পায় ভারত। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন বুমরাহ ও আর্শদীপ। তিনটি উইকেট নেন জাদেজা। হার্দিক নেন ১টি উইকেট।
হার্দিক পান্ডিয়া ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। গ্রেট অ্যান্ডি রবার্টস তার হাতে পুরস্কার তুলে দেন। হার্দিক বলেন, "আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি, একসঙ্গে থেকেছি এবং আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করেছি। কিছু কিছু ক্ষেত্রে সবাই এগিয়ে এসেছে। আমি বুঝতে পেরেছিলাম ব্যাটসম্যানরা বাতাস ব্যবহার করতে চাচ্ছিল।
শুধু নিশ্চিত করছিলাম যে আমি তাদের বিনামূল্যে শট দেওয়ার সুযোগ না দেই যেখানে বাতাস বইছিল, এটা ব্যাটসম্যানের এক ধাপ এগিয়ে থাকার ব্যাপার ছিল। আমার জন্য, আমি সবসময়ই দেশের হয়ে খেলার জন্য খুবই ভাগ্যবান ছিলাম। ২০২৩ বিশ্বকাপে ঘটে যাওয়া দুর্ঘটনাজনিত ইনজুরি ছিল। আমি ফিরে আসার চেষ্টা করেছি, কিন্তু ঈশ্বরের কিছু ভিন্ন পরিকল্পনা ছিল।
সেদিন, আমি রাহুল সারের সাথে কথা বলছিলাম, এবং তিনি বলেছিলেন যে যারা কঠোর পরিশ্রম করে তাদেরই ভাগ্য সহায় হয়। এটা আমার সাথে লেগে আছে, এবং আমি শুধু আমার মাথা নিচু করে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে চাই।"
বাংলাদেশ একাদশ :তানজিদ তামিম,লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব, মাহমুদুল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, মেহেদি, তানজিম সাকিব, মুস্তাফিজুর
ভারত: রোহিত, কোহলি, পান্ত, সূর্যকুমার, দুবে, হার্দিক, জাদেজা, অক্ষর, কুলদীপ, বুমরাহ, আর্শদীপ
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে