ভারতের বিপক্ষে বাংলাদেশের হার অবশেষে মুখ খুললেন মাশরাফি
ভারতের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের পর থেকে ক্রিকেটারদের সমালোচনা করছেন সমর্থকরা। বিশেষ করে তাসকিনকে একাদশে না রাখার বিষয়টি নিয়ে অনেকেই অবাক হয়েছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও তাসকিনের অনুপস্থিতি দেখে অবাক হয়েছেন এবং তিনি রিশাদ ও তানজিম সাকিবের প্রশংসা করেছেন।
মাশরাফি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘সাউথ আফ্রিকা আর আমেরিকার খেলা দেখেই বোঝা গিয়েছিল যে এই উইকেট অন্য মাঠের মতো নয়, এখানে রান হবে। আমরা প্রথম ম্যাচে জাকেরকে বসিয়ে মাহেদীকে খেলিয়েছিলাম কারণ দুই ওপেনারই বাঁহাতি ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘এমনিতেই দল রান করতে পারছে না, সেখানে একজন ব্যাটসম্যান কমিয়ে অফস্পিনার খেলানো সাহসী সিদ্ধান্ত ছিল আমার কাছে। আজও মাহেদী খেলেছে এবং ভালো বল করেছে, কিন্তু তাসকিনকে কেন বসানো হয়েছে, তা বুঝতে পারিনি।’
তাসকিন প্রসঙ্গে তিনি লেখেন, ‘যতটুকু জানি ২০২২ সালের বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত তাসকিন যতগুলো ম্যাচ খেলেছে, শুধু আগের ম্যাচ অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষেই উইকেটশূন্য ছিল। গত দুই বছরে তার ইকোনমি রেটও সাতের নিচে। সুতরাং পরিষ্কার যে আমরা আমাদের সেরা বোলার এবং জেনুইন উইকেট টেকিং অপশন বাইরে রেখেই এই ম্যাচ খেলতে নেমেছি।’
তানজিম সাকিব এবং রিশাদের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘তানজিম সাকিব এবং রিশাদ অসাধারণ। তারা বিশ্বকাপের শুরু থেকেই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিয়েছে। আমি রিশাদ নিয়ে দারুণ আশাবাদী, কারণ একজন লেগ স্পিনার আমাদের ক্রিকেটে সত্যিই দরকার ছিল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live